সাইফুল ইসলামঃ
নাটোর জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাসিরুর রহমান খান চৌধুরী এহিয়াকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল ২৪ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যায় মিরপুর এলাকায় অভিযান চালিয়ে একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত এশিয়া চৌধুরী সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের ঘনিষ্ঠজন বলে পরিচিত। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকেই তিনি এবং তার ছেলে আত্ম গোপনে ছিলেন। দেড় বছর আত্ম গোপনে থাকার পরে র্্যব সদস্যরা তাকে গ্রেফতার করেন।
বিষয়টি নিশ্চিত করে নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, গতকাল র্যাব-৪ তাকে ঢাকার মিরপুরের একটি বাসা থেকে গ্রেপ্তার করেন। র্যাব সদস্যরা আজ এহিয়াকে ঢাকা থেকে নাটোরে এনে নাটোর সদর থানায় হস্তান্তর করে। এরপরেই সদর থানা পুলিশ তাকে নাটোরে ২০২৪ সালে সংঘটিত জুলাই যোদ্ধা রবিন হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করে। পরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন, তার বিরুদ্ধে হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।
আজ নাটোরে একজন আইনজীবী মারা যাওয়ার কারণে আদালত না বসায় মামলার কোন শুনানি হয়নি। সেই কারণে বাদী বা বিবাদী পক্ষের কোন আইনজীবীও সেখানে উপস্থিত হননি।
আদালতে তোলার সময় তিনি শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে স্লোগান দিতে থাকেন। পুলিশ তড়িঘড়ি করে আবারো তাকে পিজন ভ্যানে উঠিয়ে নিয়ে চলে যান।
প্রিন্ট

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 
মোঃ সাইফুল ইসলাম, নাটোর জেলা প্রতিনিধি 




















