ইসমাইল হােসেন বাবুঃ
কুষ্টিয়ার মিরপুর উপজেলার জিকে ক্যানাল নদী থেকে নিখোজের ১৭ ঘন্টা পর তিন বছর বয়সী আলী হোসেনের মৃতদেহ উদ্ধার করে খুলনা থেকে আসা ড়ুবুরি দল।
আজ ২৫ ফেব্রুয়ারী বুধবার সকাল ৮টার সময় মিরপুর ধুবাইল ইউনিয়ন কাদেরপুর গ্রাম জিকে ক্যানাল নদী থেকে শিশু বাচ্চার মৃতদেহ উদ্ধার করে। নিহত শিশু মিরপুর উপজেলার ধুবাইল ইউনিয়ন কাদেরপুর গ্রামে কহন আলীর ছেলে আলী হোসেন (৩)।
ঘটনা টি নিশ্চিত করেন মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম। তিনি জানান গতকাল দুপরে বাচ্চাটি ক্যানালের ধারে খেলতে ছিলো। এই সময় সে পানির মধ্যে পরে যায়। আজ সকাল আটটার সময় শিশু বাচ্চাটির মৃতদেহ ভেসে উঠলে স্থানীয় এলাকাবাসীরা জানায়।
খোজনিয়ে জানাযায়,কুষ্টিয়া মিরপুর ধুবাইল ইউনিয়ন কাদেরপুর গ্রামে কহন আলীর ছেলে আলী হোসেন (৩) গতকাল মঙ্গলবার দুপুরের দিকে রাস্তার উপরে জিকে ক্যানালের পাশে খেলাধুলা করছিলো। এক পর্যায়ে খেলাধুলা অবস্থায় জিকে ক্যানালের পানির মধ্যে তিন বছরের শিশু বাচ্চা আলী হোসেন পরে যায়। তার পর থেকে নদীতে অনেক খোঁজাখুঁজির পরেও বাচ্চাটিকে পাওয়া যায় না।
আজ বুধবার সকাল ৮ টার সময় খুলনা ডুবুরি টিম এসে খোঁজাখুঁজি করে। খোঁজাখুঁজির স্থান থেকে প্রায় ৫০০ গজ দূরে শিশু বাচ্চাটির মৃতদেহ ভেসে উঠলে স্থানীয় এলাকাবাসীরা খুলনা ডুবুরি টিমকে খবর দিলে পরে তারা শিশু বাচ্চার মৃতদেহ জিকে ক্যানালের পানির মধ্যে থেকে উদ্ধার করে।
প্রিন্ট

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 
ইসমাইল হােসেন বাবু 





















