শেখ সাইদুল ইসলাম প্রবীনঃ
কুষ্টিয়ার খোকসা প্রেসক্লাব এর সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সংবাদের খোকসা প্রতিনিধি সুমন কুমার মন্ডল এর পিতা খোকসা মাস্টার পাড়ার শ্রীকান্ত মন্ডল (৭৪) পরলোকগমন করেছেন। তিনি ঝিনাইদহ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার সকালে মৃত্যুবরণ করেন।
তার মৃত্যুর সংবাদ শুনে খোকসা উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান, খোকসা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ আমজাদ আলী ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনিসুজ্জামান স্বপন সহ বিভিন্ন নেতৃবৃন্দ তা দেখার জন্য ছুটে আসেন এবং শোক প্রকাশ করেন।
মৃত্যুকালে তিনি দুই সন্তান, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে যায়। আজ বেলা দুইটায় খোকসা কালীবাড়ি মহাশ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে। তার মৃত্যুতে খোকসা প্রেসক্লাব গভীর শোক প্রকাশ করেছেন, সেই সাথে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
প্রিন্ট

ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার 
শেখ সাইদুল ইসলাম প্রবীন, খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি 





















