ঢাকা , মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার Logo বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী Logo আপনারা যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু স্বাধীনতাবিরোধীদের ভোট দেবেন না —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল Logo সীমানা নির্ধারণ নিয়ে আদমদীঘিতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা Logo গোমস্তাপুরে ভারতীয় নাগরিক রণজিৎ মন্ডলকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিজিবি Logo রাজবাড়ী-২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী সাইয়েদ জামিল Logo ভোলাহাটে রেশম চাষের ব্যাপক চাহিদা Logo মাদারীপুরে পরকীয়ার অভিযোগঃ ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী, অভিযুক্ত আটক Logo ফরিদপুরের ভাটি কানাইপুরে ডাকাতি সংঘটিত Logo সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মানুষের নিরাপত্তায় যত কঠোর হওয়া লাগে, তা আমি হবোঃ -ড. ইলিয়াস মোল্লা এম.পি

মিজান উর রহমানঃ

‘মানুষের নিরাপত্তা দিতে, তাদের জান-মাল রক্ষায় যতটা কঠোর হওয়া লাগে আমি তা হবো। অপরাধী যত শক্তিশালী-ক্ষমতাধর হোক, কেউ ছাড় পাবে না। ‘
ফরিদপুরের বোয়ালমারী-সালথা সীমান্তবর্তী এলকায় সংঘর্ষে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে এসে আবেগ আপ্লুত সদ্য নির্বাচিত সংসদ সদস্য, বিশিষ্ট শিক্ষাবিদ ড. ইলিয়াস মোল্লা এ কথা বলেন।

আগুনে পুড়া বাড়ি, ছিন্নবস্ত্র, আতঙ্কে কাঁপা শিশু ও বয়োবৃদ্ধা ময়েনদিয়া খাড়াপাড়া ও পরমেশ্বরদীর চরপাড়ায় হামলায় বেদনাবিধুর দৃশ্য দেখেদারুণ ভাবে মর্মাহত হলেন তিনি। ক্ষতবিক্ষত জনপদের মাঝে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সংবাদ পেয়ে ছুটে এসেছিলেন প্রবীন জননেতা ড. ইলিয়াস মোল্লা।

রোববার (১৫ ফেব্রুয়ারী ২০২৬) দুপুরের পর পরমেশ্বরদী ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলতে গিয়ে তিনি দৃঢ় কণ্ঠে ঘোষণা দেন, ফরিদপুর-১ আসনের তিন উপজেলার মানুষ যেন শান্তিতে ও নিরাপদে থাকতে পারে, সেজন্য যত কঠোর হওয়া লাগে আমি হবো। আমার আওতাধীন কোনো মানুষ অনিরাপদ থাকবে না।

হামলার বিবরণ শুনে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট মানবতাবিরোধী, নিষ্ঠুর ও ন্যাক্কারজনক কাজ। যারা এমন বর্বরতা করেছে, তারা তখন মানুষ ছিল না। পশুত্ব না থাকলে কেউ এভাবে নিরীহ মানুষের ওপর হামলা করতে পারে না। তিনি আরও স্পষ্ট বার্তা দেন, এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতির কোনো স্থান হবে না।

অন্যায়ের বিরুদ্ধে আপনারা সোচ্চার হোন। ভয় পাবেন না। অপরাধীদের রুখে দাঁড়ান, পুলিশে দিন। আমরা সহিংসতা চাই না, কোনো অন্যায়কে সহ্য করবো না।

নব-নির্বাচিত এই সংসদ সদস্য বলেন, দুই পক্ষকে ডেকে সমাধানের চেষ্টা করবো। কেউ যদি আইনের উর্ধ্বে থাকতে চায়, তাহলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শান্তি নষ্টের চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

এ সময় তাঁর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সদস্য সচিব মাওলানা মোঃ শহিদুল ইসলাম, বোয়ালমারী উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা বিলাল হোসাইন, উপজেলা সেক্রেটারি মোঃ কামাল উদ্দিন, বোয়ালমারী পৌরসভা আমীর মাওলানা সৈয়দ নিয়ামুল হাসান, সেক্রেটারি হাফেজ মাওলানা সৈয়দ সাজ্জাদ আলী, কর্মপরিষদ ও শুরা সদস্য মাওলানা মোঃ রফিকুল ইসলাম, যুব বিভাগের সভাপতি মুশফিকুর রহমানসহ স্থানীয় নেতাকর্মীগণ।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর চোখে ছিল নিরাপত্তার আকুতি, ন্যায়বিচারের প্রত্যাশা। এমপির আশ্বাসে কিছুটা ভরসা মিললেও এলাকায় এখনো বিরাজ করছে চাপা উৎকণ্ঠা। সংসদ সদস্যের এই আশ্বাসের উপর আস্থা রেখে আতঙ্কগ্রস্থ জনপদে স্বস্তি ফিরে আসতে শুরু করেছে, জনগণ এই আশ্বাসের পূর্ণাঙ্গ বাস্তবায়ন দেখতে চায়।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

e-Paper-17.02.2026

error: Content is protected !!

মানুষের নিরাপত্তায় যত কঠোর হওয়া লাগে, তা আমি হবোঃ -ড. ইলিয়াস মোল্লা এম.পি

আপডেট টাইম : ০৯:০৯ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
মিজান উর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টার :