ঢাকা , বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার Logo বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী Logo আপনারা যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু স্বাধীনতাবিরোধীদের ভোট দেবেন না —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল Logo সীমানা নির্ধারণ নিয়ে আদমদীঘিতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা Logo গোমস্তাপুরে ভারতীয় নাগরিক রণজিৎ মন্ডলকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিজিবি Logo রাজবাড়ী-২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী সাইয়েদ জামিল Logo ভোলাহাটে রেশম চাষের ব্যাপক চাহিদা Logo মাদারীপুরে পরকীয়ার অভিযোগঃ ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী, অভিযুক্ত আটক
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

রাজবাড়ী -২ আসনে নির্বাচনী হাওয়াঃ গ্রুপ ভেঙ্গে এক হলো বিএনপি

শহিদুল ইসলাম ঃ

শীতের কুয়াশাচ্ছন্নতা ভেঙ্গে উঞ্চ বাতাস বইছে রাজবাড়ী – ২ আসনের নির্বাচনের মাঠে। এ আসনে সম্প্রতি বিএনপির প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক হারুন অর রশীদ। দীর্ঘ দেড়যুগ আন্দোলন থাকা হারুন অর রশীদ প্রার্থী হওয়ায় বিএনপি একাংশ মনক্ষুন্ন হয়ে পরে। শনিবার সন্ধায় মনোক্ষুন্নতার সেই বাঁধ ভেঙ্গে দ্বিধাবিভক্ত বিএনপি একাকার করে তোলেন হারুন অর রশীদ।

শনিবার সন্ধায় হারুন অর রশীদ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কেএম আইনুল হাবিবের অফিসে যান। সাবু গ্রুপের অফিস হিসেবে পরিচিত এ অফিসে গেলে খান মোঃ আইনুল হাবিব সহ নেতাকর্মীরা তাকে জড়িয়ে ধরেন। পরে মিষ্টি বিতরন করে আনন্দ করা হয়।এসময় জেলা বিএনপির আহ্বায়ক এড লিয়াকত আলী বাবু সহ জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে হারুন অর রশীদ কালুখালী উপজেলা যুবদলের কার্যালয়ে যান।সেখান কালুখালী উপজেলা যুবদলের আহ্বায়ক জিল্লুর রহমান, সদস্য সচিব ডাঃ জাকির হোসেনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় কালুখালী উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান খান, সাধারন সম্পাদক এড রকিবুল হাসান রুমা, সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান তোতা, ছাত্রদের সভাপতি জামাল খান প্রমুখ উপস্থিত ছিলেন।

কালুখালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান তোতা জানান, বিএনপি মনোনীত রাজবাড়ী ২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হারুন অর রশীদ পাংশা ও বালিয়াকান্দিতেও অনুরুপ কর্মসূচি পালন করেছেন।ফলে বিএনপির নেতাকর্মীরা একজোট হয়ে কাজ করছে। ইতিপূর্বে হারুন ভাই রাজবাড়ী ২ আসনের সাবেক সংসদ সদস্য নাসিরুল হক সাবুর সাথে দেখা করে তার কাছে দোয়া চেয়েছেন।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রংপুর ডিসি অফিসের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ

error: Content is protected !!

রাজবাড়ী -২ আসনে নির্বাচনী হাওয়াঃ গ্রুপ ভেঙ্গে এক হলো বিএনপি

আপডেট টাইম : ০৮:২৩ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
সাহিদা পারভীন, কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি :