ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

পাংশার কশবামাজাইল ব্র্যাক অফিসে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত

-পাংশার কশবামাজাইল ব্র্যাক অফিসে রবিবার বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

মোক্তার হোসেনঃ

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কশবামাজাইল ব্র্যাক অফিসে রবিবার (২৮ সেপ্টেম্বর) বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স কর্মসূচির আওতায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্পের আয়োজন করা হয়।

ফরিদপুরের ইসলামিয়া চক্ষু হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ও সহকারী সার্জন ডাঃ মোঃ আরাফাত হোসেনের নেতৃত্বে ৭জনের সমন্বয়ে চিকিৎসকদল বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন।

ব্র্যাকের রাজবাড়ীর আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) মোঃ আজিজুল ইসলাম বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্পের কার্যক্রম মনিটরিং করেন। তিনি বলেন, বাংলাদেশের গ্রামীণ ও প্রান্তিক জনগণের মাঝে চক্ষু রোগ একটি সাধারণ সমস্যা। বিশেষত ৪০ বছরের বেশি বয়সী অনেকেই প্রেসবায়োপিয়া (নিকট দৃষ্টি), ছানি, চোখের ব্যাথা ও অন্যান্য সমস্যা ভোগ করেন।

এসব সমস্যার সমাধান সহজভাবে সম্ভব হলেও দারিদ্র, স্বাস্থ্যসেবার অভাব ও সচেতনতার অভাবে অনেকেই চিকিৎসা গ্রহণ করতে পারেন না। সময়মতো চিকিৎসা না হলে দৃষ্টিশক্তির অবনতি ঘটে। যা ব্যক্তিগত, পারিবারিক ও অর্থনৈতিক ক্ষতিকর। গ্রামীণ দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে দৃষ্টি শক্তির উন্নয়ন ঘটানো এবং কর্মক্ষমতা ও জীবনমান বৃদ্ধিতে সহায়তা করাই কর্মসূচির লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।

এ সময় ব্র্যাকের ফরিদপুর সাউথ ইস্ট ডিভিশনের ডিভিশনাল কোঅর্ডিনেটর মোঃ জামির আলী, ব্র্যাকের রাজবাড়ীর আঞ্চলিক সমন্বয়ক মোঃ ইয়ারুল হক, ব্র্যাকের বাগদুলী বাজার অফিসের ব্যবস্থাপক (দাবি) সমীরন সিকদার ও কশবামাজাইল ইউপির সাবেক চেয়ারম্যান নূর মোঃ সুলতান প্রমূখ উপস্থিত ছিলেন।

জানা যায়, সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ৪৩৭জন চক্ষু রোগীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও চশমা প্রদান করা করা হয়।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

তানোরে বেকারদের পকেট কাটা !

error: Content is protected !!

পাংশার কশবামাজাইল ব্র্যাক অফিসে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার :