মোঃ আরিফুল হাসান:
ফরিদপুরের মধুখালী উপজেলায় এক নারীর নাকে কথিত স্কোপোলামিন (যা স্থানীয়ভাবে “শয়তানের নিঃশ্বাস” নামে পরিচিত) প্রয়োগ করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে।
শনিবার (১৮ এপ্রিল ২০২৬) দুপুরে মধুখালী মরিচ বাজারের পাশে ঘটনাটি ঘটে। ভুক্তভোগী নারীর নাম মাজেদা বেগম (৫২), স্বামী মোঃ সাহেব আলী মোল্লা, গ্রাম পাইকপাড়া, ইউনিয়ন বাগাট, থানা মধুখালী।
পরিবার ও স্বজনদের কাছে জানা যায়, মাজেদা বেগম তার নাতিকে চিকিৎসা করানোর উদ্দেশ্যে বাগাট বাজার থেকে অটোযোগে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছিলেন। পথে অটোতে থাকা এক অজ্ঞাত যাত্রী একটি কাগজে লেখা ঠিকানা দেখিয়ে সেটি পড়তে বলেন।
চিরকুটটি পড়ার পরপরই তিনি প্রতারক চক্রের নিয়ন্ত্রণে চলে যান। এরপর তিনি নিজের গলার স্বর্ণের চেইন, কানের দুল, হাতে থাকা বালা এবং সঙ্গে থাকা প্রায় ৬ হাজার টাকা ওই অজ্ঞাত ব্যক্তির হাতে তুলে দেন বলে জানা যায়।
পরে প্রতারক চক্রের সদস্যরা তাকে মধুখালী মরিচ বাজারের পাশে নামিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় এখনো থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে জানা গেছে। তবে ভুক্তভোগীর স্বজনরা অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
এদিকে, এমন ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
প্রিন্ট

বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে 
মোঃ আরিফুল হাসান, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি 


















