ঢাকা , বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার Logo বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী Logo আপনারা যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু স্বাধীনতাবিরোধীদের ভোট দেবেন না —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল Logo সীমানা নির্ধারণ নিয়ে আদমদীঘিতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা Logo গোমস্তাপুরে ভারতীয় নাগরিক রণজিৎ মন্ডলকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিজিবি Logo রাজবাড়ী-২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী সাইয়েদ জামিল Logo ভোলাহাটে রেশম চাষের ব্যাপক চাহিদা
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কিছু কিছু দল বাংলাদেশকে মৃত্যুপুরী বানাচ্ছেঃ -মোমিন মেহেদী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : ০৬:৪১ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
  • ১১৩ বার পঠিত

ডেস্ক রিপোর্টঃ

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, আমরা উদ্বেগ-উৎকন্ঠার সাথে লক্ষ করছি বাংলাদেশকে কিছু দল মৃত্যুপুরী বানাচ্ছে । এরা রাজনীতির নামে অপরাজনীতি, ধর্মের নামে অধর্ম, মানবতার নামে সহিংসতা, শিক্ষার নামে অপশিক্ষা আর সংস্কারের নামে কুসংস্কার-অসভ্যতায় মেতে উঠেছে। এদেরকে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে এখনই প্রতিহত না করলে সারাদেশে সহিংসতা বাড়বে, গৃহযুদ্ধের পথে এগিয়ে যাবে বাংলাদেশ; যা আমাদের কারোই কাম্য নয়।

গোপালগঞ্জে সংগঠিত ঘটনার প্রতিবাদে ১৬ জুলাই বিকেলে তোপখানা রোডস্থ কার্যালয়ে ‘বাংলাদেশ কোন পথে’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। এসময় তিনি আরো বলেন, নির্মমতা থেকে গত ১ বছরেও মুক্তি পায়নি বাংলাদেশ। কারণ অতিতের মত এখনো পুলিশ বাহিনীকে সরকার ব্যবহারের পাশাপাশি সেনা বাহিনীকেও ব্যবহার করছে ছাত্র-যুব-জনতার কণ্ঠরোধ করার জন্য। যা শুধু উদ্বেগেরই নয়; লজ্জার-ঘৃণার।

নতুনধারার নেতৃবৃন্দ এসময় বলেন, আগে ফ্যাসিস্টদের ব্যর্থতায় যেখানে-সেখানে নির্মমভাবে বাংলাদেশের মানুষকে হত্যা করা হতো আর এখন নোবেলজয়ী ড. ইউনূস শান্তিতে পুরস্কার পেলেও দেশে শান্তি প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছেন। সভায় বক্তব্য রাখেন, নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব কাজী মুন্নি আলম, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, রুবেল আকন্দসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় দেশে শান্তি ফেরাতে ব্যর্থ হলে প্রধান উপদেষ্টাকে পদত্যাগ করে তার আগের পেশায় ফিরে যাওয়ারও আহবান জানান মোমিন মেহেদী ।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার

error: Content is protected !!

কিছু কিছু দল বাংলাদেশকে মৃত্যুপুরী বানাচ্ছেঃ -মোমিন মেহেদী

আপডেট টাইম : ০৬:৪১ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
ডেস্ক রিপোর্ট :