ঢাকা , শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

গ্যাসের আগুন জ্বলছেই, ১৫ দিন পর্যবেক্ষণের পর রিলিফ কূপ খননের পরিকল্পনা পেট্রোবাংলার

জাতীয় ডেস্ক: কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী এলাকায় গভীর নলকূপ খননকাজের সময় মাটির নিচ থেকে হঠাৎ গ্যাস উদগীরণের ঘটনা ঘটে। পরবর্তীতে ওই গ্যাসকূপ থেকে বের হওয়া আগুন একটানা চার দিন ধরে প্রজ্জ্বলিত রয়েছে। এই আকস্মিক ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র আতঙ্ক ও কৌতূহল সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের পক্ষ থেকে নানা ধরনের নিরাপত্তা ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ঘটনার খবর পাওয়ার পর থেকেই বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধি ও জ্বালানি খাতের বিশেষজ্ঞরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পেট্রোবাংলার তত্ত্বাবধানে একটি উচ্চপর্যায়ের কারিগরি দল পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। মাটির গভীর থেকে গ্যাস ও পানির এই অনিয়ন্ত্রিত উদ্মগীরণ কীভাবে থামানো যায়, তা নিয়ে তারা বিশদ পরিকল্পনা তৈরি করছেন। কারিগরি দলটির প্রাথমিক মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত সরাসরি কোনো বড় পদক্ষেপে যাচ্ছে না কর্তৃপক্ষ।

পেট্রোবাংলার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, মাটির নিচের গ্যাসের প্রকৃত চাপ, মজুদ এবং উৎসের প্রকৃতি নিশ্চিত হওয়ার জন্য অন্তত পনেরো দিন সময় ধরে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। এই দীর্ঘমেয়াদি পর্যবেক্ষণের ফলাফলের ওপর ভিত্তি করেই পরবর্তীতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। পরিস্থিতি যদি স্বাভাবিক না হয়, তবে গ্যাস নিয়ন্ত্রণে স্থায়ী সমাধানের অংশ হিসেবে একটি রিলিফ কূপ খনন করার পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের।

এদিকে অগ্নিকাণ্ডের উৎসস্থলটি নিরাপদ রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ফায়ার সার্ভিসের সদস্যরা সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছেন। উৎসস্থলের কাছাকাছি সাধারণ মানুষের প্রবেশাধিকার সীমিত করা হয়েছে যাতে কোনো ধরনের বড় ধরনের দুর্ঘটনা এড়ানো যায়। গ্যাস ও আগুন থেকে স্থানীয় পরিবেশ ও জনবসতির যেন কোনো দীর্ঘমেয়াদি ক্ষতি না হয়, সে বিষয়ে সব ধরনের সতর্কতা অবলম্বন করা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে ৬৬ হাজার মামলা, বিচারক মাত্র আটজন

error: Content is protected !!

গ্যাসের আগুন জ্বলছেই, ১৫ দিন পর্যবেক্ষণের পর রিলিফ কূপ খননের পরিকল্পনা পেট্রোবাংলার

আপডেট টাইম : এক ঘন্টা আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :