ঢাকা , রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

গোমস্তাপুরে নানা আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। রবিবার (০১ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য যুব র‌্যালি বের হয়ে উপজেলার চত্বরে প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা, ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন, প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মাঝে সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. পারভেজ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মুঃ মিজানুর রহমান। এতে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) চৌধুরী আল মাহমুদ, সাবেক মেয়র তারেক আহমদ, কৃষি কর্মকর্তা মো. সাকলাইন হোসেন, উপজেলা আইসিটি কর্মকর্তা মো. জাহেদুল ইসলাম, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী মো. ইউসুফ আলী, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন, রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান সোহরাব ও বিভিন্ন যুব প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রমুখ।

বক্তারা বলেন, ‘দেশের উন্নয়নে প্রযুক্তি-সচেতন ও দক্ষ যুবসমাজ গড়ে তোলার বিকল্প নেই। এ জন্য প্রশিক্ষণ, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিতে সরকারি ও বেসরকারি সহযোগিতা বাড়াতে হবে।’

যুব উন্নয়ন কর্মকর্তা মো. পারভেজ জানান, ৭ দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে—প্রথম দিন র‍্যালি, আলোচনা সভা, উদ্বোধনী অনুষ্ঠান ও যুব ঋণের চেক বিতরণ; ২য় দিন গাছের চারা বিতরণ; ৩য় দিন জনসচেতনতামূলক প্রশিক্ষণ; ৪র্থ দিন ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও লিফলেট বিতরণ; ৫ম দিন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন; ৬ষ্ঠ দিন আত্মকর্মীর পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ এবং ৭ম দিন পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। পর্যায়ক্রমে সাত দিনের কর্মসূচি অব্যাহত থাকবে।

আলোচনা শেষে প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের হাতে সনদপত্র ও ঋণের চেক তুলে দেন অতিথিরা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

গোমস্তাপুরে নানা আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপিত

আপডেট টাইম : এক ঘন্টা আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :