ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ায় কাঁচা মরিচের দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে

কুষ্টিয়ার হাট-বাজারে কাঁচা মরিচের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত তিন দিনের ব্যবধানে কুষ্টিয়ার ৬টি উপজেলার হাট-বাজারে মরিচের দাম দুই দফা বৃদ্ধি পেয়েছে। এতে নিম্ন এবং মধ্য আয়ের মানুষের পক্ষে কাঁচা মরিচ কেনা অসম্ভব হয়ে পড়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, গত তিনদিন আগেও ভেড়ামারা পৌর বাজারসহ উপজেলার অধিকাংশ হাট-বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ১৮০ থেকে ২শ’ টাকা দরে বিক্রি হয়েছে। কিন্তু মাত্র কয়েক দিনের  ব্যবধানে বর্তমানে উপজেলার প্রতিটি হাট-বাজারে প্রতিকেজি কাঁচা মরিচ ২২০টাকা থেকে ২৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এতে নিম্ন এবং মধ্য আয়ের মানুষের পক্ষে কাঁচা মরিচ কেনা চরম অসম্ভব হয়ে পড়েছে। এদের মধ্যে ২/৪ জন অভাবী মানুষ অতি প্রয়োজনে কাঁচা মরিচ কিনলেও ১/২শ’ গ্রামের বেশি কিনতে পারছেন না। দৌলতপুর উপজেলার রিফাইতপুর গ্রামে ভ্যান চালক নবীর আলী বলেন, হাট-বাজারে কাঁচা মরিচের যথেষ্ট আমদানি রয়েছে।

কিন্তু তারপরও ব্যবসায়ীরা অধিক মুনাফা লাভের আশায় মাত্রাতিরিক্ত চড়া দামে বিক্রি করছে। ফলে নিম্ন আয়ের মানুষের পক্ষে কাঁচা মরিচ কেনা সম্ভব হচ্ছে না।

ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু বলেন, কোন ব্যবসায়ী বাজারে কাঁচা মরিচের কৃত্রিম সংকট তৈরি করে দাম বৃদ্ধি করলে তার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভারতের মুসলিমদের অধিকার নিয়ে সোচ্চার হওয়ার আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর

error: Content is protected !!

কুষ্টিয়ায় কাঁচা মরিচের দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে

আপডেট টাইম : ০৭:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪
ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার :