ঢাকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

আলমডাঙ্গার চিৎলা হঠাৎপাড়ার হেরিং রাস্তা যেন মরণফাঁদ

হুমায়ন আহমেদ:

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ১৪ নম্বর চিৎলা ইউনিয়নের চিৎলা হঠাৎপাড়ার হেরিং রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তাটিতে হাঁটুসমান পানি জমে যাওয়ায় এটি এখন স্থানীয় মানুষের জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

সরেজমিনে দেখা যায়, রাস্তাটির বিভিন্ন স্থানে পানি জমে আছে। এতে রাস্তাটি চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। শিশু, বয়স্ক ও সাধারণ পথচারীদের প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে বৃষ্টির সময় রাস্তাটি দিয়ে চলাচল করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দারা জানান, এই রাস্তা দিয়ে প্রতিদিন শিক্ষার্থীরা স্কুলে যাতায়াত করে। পাশাপাশি কৃষিজমিতে যাতায়াতসহ বিভিন্ন প্রয়োজনীয় কাজে এলাকাবাসীকে এ পথ ব্যবহার করতে হয়। এছাড়া মসজিদ, মাদ্রাসা ও কবরস্থানে যাতায়াতের ক্ষেত্রেও স্থানীয়দের এই রাস্তাটির ওপর নির্ভর করতে হয়। কিন্তু বৃষ্টির সময় পানি জমে থাকায় এসব স্থানে যাতায়াতও কষ্টকর হয়ে পড়ে।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তাটির এমন বেহাল দশা হলেও সংস্কারের জন্য কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে বছরের পর বছর ধরে দুর্ভোগের শিকার হচ্ছেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত রাস্তাটি সংস্কারের পাশাপাশি পানি নিষ্কাশনের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন। তাদের প্রত্যাশা, দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে রাস্তাটি চলাচলের উপযোগী করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ধোবাউড়ায় মাদকবিরোধী মানববন্ধন ও র‍্যালি

error: Content is protected !!

আলমডাঙ্গার চিৎলা হঠাৎপাড়ার হেরিং রাস্তা যেন মরণফাঁদ

আপডেট টাইম : ১৩ ঘন্টা আগে
হুমায়ন আহমেদ, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি :