ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আলফাডাঙ্গায় সৌরবিদ্যুৎ প্রসারে নতুন উদ্যোগ

সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তকরণে অবহিতকরণ সভা

মোঃ ইকবাল হোসেনঃ

বিদ্যুতের চাহিদা পূরণ ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে ফরিদপুরের আলফাডাঙ্গায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থার প্রসারে উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে সোলার সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তকরণ প্রক্রিয়া নিয়ে অনুষ্ঠিত হয়েছে বিশেষ অবহিতকরণ সভা।

রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা প্রশাসন ও ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির আলফাডাঙ্গা সাব-জোনাল অফিসের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত), সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম রায়হানুর রহমান।

সভায় ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির আলফাডাঙ্গা সাব-জোনাল অফিসের এজিএম (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) আশীষ কুমার রায় নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব এবং সৌরবিদ্যুৎ ব্যবহারের সম্ভাবনা তুলে ধরেন।
স্লাইড প্রেজেন্টেশনের মাধ্যমে তিনি রুফটপ সোলার সিস্টেম, ক্যাপেক্স ও ওপেক্স মডেল, নেট মিটারিংয়ের আবেদন, রুফটপ সোলার ক্যালকুলেটরের ব্যবহার এবং ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপনে বিশেষ প্রণোদনা সম্পর্কে বিস্তারিত ধারণা দেন।

এ ছাড়া সোলার সার্ভিস প্রোভাইডার হিসেবে তালিকাভুক্তির নিয়ম, ন্যূনতম যোগ্যতা, প্রয়োজনীয় কাগজপত্র, আবেদন প্রক্রিয়া ও তালিকাভুক্ত প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়। পরে অংশীজনদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।

সভায় বক্তারা বলেন, ছাদভিত্তিক সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে হলে প্রয়োজন দক্ষ ও মানসম্মত সেবা প্রদানকারী। সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তির মাধ্যমে সৌরবিদ্যুৎ স্থাপনে মান নিশ্চিত করার পাশাপাশি গ্রাহকদের নির্ভরযোগ্য সেবা দেওয়ার সুযোগ তৈরি হবে।

সভায় নবায়নযোগ্য জ্বালানি খাতের সম্প্রসারণ, সৌরবিদ্যুতের ব্যবহার বৃদ্ধি এবং পরিবেশবান্ধব ও টেকসই জ্বালানি ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় আলফাডাঙ্গা থানার তদন্ত কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী (এলজিইডি), বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারী, বাজার বণিক সমিতির প্রতিনিধি, ভিলেজ ইলেকট্রিশিয়ান, ব্যবসায়ী প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিকসহ সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ম্যাক্স-বিএসপিএ বর্ষসেরা ক্রীড়া সাংবাদিক রাহেনুর

error: Content is protected !!

আলফাডাঙ্গায় সৌরবিদ্যুৎ প্রসারে নতুন উদ্যোগ

সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তকরণে অবহিতকরণ সভা

আপডেট টাইম : ০৪:২৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
মোঃ ইকবাল হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :