ঢাকা , রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মুকসুদপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৫টি পাটের গোডাউন

বাদশাহ মিয়াঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি পাটের গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে। এতে ব্যবসায়ীদের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। শুক্রবার (৩ অক্টোবর) রাতে উপজেলার বাটিকামারী বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাটিকামারী বাজারের ব্যবসায়ী ইবাদত মাতুব্বরের পাটের গোডাউনের শাটারে ওয়েল্ডিং-এর কাজ করার সময় অসাবধানতাবশত আগুনের ফুলকি পাটের ওপর গিয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই সেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং ভয়াবহ আকার ধারণ করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইবাদত মাতুব্বরের গোডাউন থেকে আগুন দ্রুত পার্শ্ববর্তী কিবরিয়া মিয়া, মুন্নু শেখ, ফারুক শেখ ও নজরুল ফকিরের পাটের গোডাউনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং ভাঙ্গা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।

মুকসুদপুর ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার মোঃ মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আগুনে তাদের বিপুল পরিমাণ পাট পুড়ে যায় এতে ব্যবসায়ীদের অন্তত ১০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করা হচ্ছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বিদেশি পর্যটকদের কার্ড পেমেন্টের ১৫% বৈদেশিক মুদ্রা রাখতে পারবে ব্যবসাপ্রতিষ্ঠান

error: Content is protected !!

মুকসুদপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৫টি পাটের গোডাউন

আপডেট টাইম : ০৪:২৮ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি :