ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বোয়ালমারীতে বিএনপি নেতার জমিতে অবৈধ ড্রেজার মেশিন ধ্বংস করলেন ইউএনও

এস এম রবিউল ইসলাম রুবেলঃ

ফরিদপুরের বোয়ালমারীতে ফসলি জমির পাশে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে একটি ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান চৌধুরী।

সোমবার (২০ অক্টোবর) বিকেলে শেখর ইউনিয়নের বয়ড়া বামনগাতী এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়।

সরেজমিন ও আদালত সূত্রে জানা যায়, বিএনপি নেতা মুকুল মিয়া তার নিজস্ব জমিতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে আসছিলেন। তিনি এ কাজটি যৌথভাবে পরিচালনা করতেন শেখর গ্রামের দুই বালু ব্যবসায়ী—তিলাপ শেখ ও জামাল শেখের সঙ্গে। তারা একত্রে মেশিন ভাড়া নিয়ে মাঠের পাশের নালা থেকে বালু তুলছিলেন বলে জানা যায়।

এ বিষয়ে বিএনপি নেতা মুকুল মিয়া বলেন, “ড্রেজার নষ্ট করেছে ইউএনও, তবে এতে কিছু করার নেই।”

অভিযান পরিচালনাকারী ইউএনও তানভীর হাসান চৌধুরী বলেন, “সংবাদের ভিত্তিতে জানতে পারি, শেখর এলাকার একটি মাঠ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। ঘটনাস্থলে গিয়ে মেশিন জব্দ করা হয়। মালিক বা শ্রমিকদের কাউকে পাওয়া যায়নি। পরে পাইপ ধ্বংস করে মেশিন পানিতে তলিয়ে দেওয়া হয়। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রাজশাহীর কেশরহাটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন ১৭০০ অসহায় মানুষ; উদ্যোক্তাদের প্রশংসায় এলাকাবাসী

error: Content is protected !!

বোয়ালমারীতে বিএনপি নেতার জমিতে অবৈধ ড্রেজার মেশিন ধ্বংস করলেন ইউএনও

আপডেট টাইম : ০৯:২৬ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
এস এম রবিউল ইসলাম রুবেল, স্টাফ রিপোর্টার :