ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বর্তমান সাংবিধানিক কাঠামো শেখ হাসিনাকে স্বৈরাচারী করে তুলেছিলঃ -সানী আব্দুল হক

মোঃ ফখরুজ্জামান চৌধুরী কৌশিকঃ

বর্তমান সাংবিধানিক কাঠামো পলাতক শেখ হাসিনাকে স্বৈরাচারী করে তুলেছিল। তাই ৭২ এর সংবিধান পরিবর্তন করে নতুন সংবিধান তৈরি করতে হবে যাতে করে আর কোনো রাজনৈতিক দল ভবিষ্যতে ক্ষমতায় গেলে স্বৈরাচারী হয়ে না উঠতে পারে বলে মন্তব্য করেছেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিষ্টার সানী আব্দুল হক।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় দিনাজপুরের হিলিতে তার নিজস্ব অফিসে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি আরো বলেন, পিআরের জন্য বাংলাদেশ পুরোপুরি প্রস্তুত না, যার কারনে নিম্ন কক্ষে পিআর বাস্তবায়ন না হলেও উচ্চ কক্ষে বাস্তবায়ন করা দরকার। সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তনের জন্য ঐক্যমত কমিশনের দীর্ঘদিনের বৈঠক সুফল বয়ে আনতে পারেনি।

আমরা বারবার সংবিধান পরিবর্তনের দাবি করে আসছি এছাড়াও জুলাই জাতীয় সনদে স্বাক্ষর
করেছে আমাদের দল। জুলাই সনদের আইনি ভিত্তি দিলেই আগামী নির্বাচনে অংশ নিতে এবি পার্টির সমস্যা নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এবি পার্টি জোটে নির্বাচন করবে।

এদিকে গত মাসে দিনাজপুর-৬ আসনে এবি পার্টির প্রার্থী হিসেবে ব্যারিষ্টার সানী আব্দুল হকের নাম ঘোষণা করেছে দলটি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রাজশাহীর কেশরহাটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন ১৭০০ অসহায় মানুষ; উদ্যোক্তাদের প্রশংসায় এলাকাবাসী

error: Content is protected !!

বর্তমান সাংবিধানিক কাঠামো শেখ হাসিনাকে স্বৈরাচারী করে তুলেছিলঃ -সানী আব্দুল হক

আপডেট টাইম : ১২:৪৭ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
মোঃ ফখরুজ্জামান চৌধুরী কৌশিক, হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি :