ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

পাংশায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করলো জামায়াতে ইসলামী

মোক্তার হোসেনঃ

রাজবাড়ী জেলার পাংশা পৌরসভার ৩নং ওয়ার্ডের নারায়নপুর গ্রামে (গুধিবাড়ী ও মাগুড়াডাঙ্গীর সীমান্তবর্তী) অগ্নিকান্ডে
ক্ষতিগ্রস্ত ঘরবাড়ী শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ৪টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী প্রদান করেছে জামায়াতে ইসলামী।

জানা যায়, রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর আমীর এ্যাডভোকেট মো. নুরুল ইসলাম, পাংশা পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর কাজী ফরহাৎ জামিল রুপু, পাংশা পৌরসভা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা খোন্দকার আব্দুল হালিম, জামায়াতে ইসলামীর রুকন ও দৈনিক সংগ্রামের পাংশা প্রতিনিধি অধ্যাপক মো. ইজাজুল হক, পাংশা পৌরসভা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সেক্রেটারী খোন্দকার ফয়েজুল হাসানসহ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল শনিবার দুপুর সোয়া ১টার দিকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের বাড়ীতে যান এবং ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, ডাল তেলসহ খাদ্যসামগ্রী সহায়তা প্রদান করেন।

উল্লেখ্য, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে শামসুল শেখের বাড়ীতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডে ৪টি পরিবারের ব্যাপক ক্ষতি হয়। ক্ষতিগ্রস্তরা হলেন- আকলিমা খাতুন, শামসুল শেখ, মনজেল শেখ ও ইশারত শেখ।
স্থানীয় লোকজনের সহায়তায় অগ্নিকান্ড নিয়ন্ত্রণ হয়। শেষের দিকে পাংশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নেভায়।

ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন জানায়, আকলিমা খাতুন পাংশা ভূমি অফিসের ঝাড়ুদার। সরকারী ভাবেই তাকে টিনের একটি বসত ঘর নির্মাণ করে দেওয়া হয়। সেই ঘরেই তিনি বসবাস করছিলেন। অগ্নিকান্ডে তার বসতঘর ও ঘরে রক্ষিত সমুদয় মালামাল পুড়ে গেছে।

শামসুল শেখের ২টি টিনের বসত ঘর, ১টি ছাপড়া ও ১টি রান্না ঘর পুড়ে গেছে। মনজেল শেখের ১টি টিনের বসতঘর ও ১টি রান্না ঘর পুড়ে গেছে। ইশারত শেখের টিনের ছাপড়ার মধ্যে ছোট একটি পোলটি ফার্ম ভস্মিভূত হয়েছে।

ক্ষতিগ্রস্ত আকলিমা খাতুন, শামসুল শেখ ও মনজেল শেখের পরিধেয় কাপড় ছাড়া অবশিষ্ট কিছুই নেই। অগ্নিকান্ডে সবকিছু পুড়ে যাওয়ায় পরিবারের লোকজন দিশেহারা হয়ে পড়েছেন। ক্ষতিগ্রস্তরা সরকারী ভাবে সাহায্য সহায়তা
কামনা করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বোয়ালমারীতে জমকালো দুর্গোৎসবের প্রস্তুতি, বড়নগর সাহা বাড়িতে থাকছে বর্ণাঢ্য আয়োজন

error: Content is protected !!

পাংশায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করলো জামায়াতে ইসলামী

আপডেট টাইম : ০১:৪৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার :