ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

দিনাজপুরের ফুলবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ইজিবাইক চালক নিহত, গ্রেফতার-১

আসাদুর রহমান হাবিবঃ

দিনাজপুরের ফুলবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নবীরুল ইসলাম (৪০)নামে একজন ইজিবাইক চালক নিহত হয়েছে। এই ঘটনায় ইজিবাইকসহ ছিনতাইকারীর একজন স্বক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশ। নিহত নবীরুল ইসলাম দিনাজপুরের বিরামপুর উপজেলার দুর্গাপুর গ্রামের সাহার উদ্দিনের ছেলে।

পুলিশ সুত্রে জানা গেছে গত ১৮ জুলাই রাত্রি ১১টার সময় ৯৯৯ এ একটি ফোন আসে ফুলবাড়ী উপজেলার লক্ষ্মীপুর রেল ক্রসিং সংলগ্ন একজনকে ছুরিকাঘাত করে তাঁর ইজিবাইকটি নিয়ে চলে যায় ছিনতাইকারীর দল।

দ্রুত সম্ভব সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌছায় পুলিশ গুরুতর আহত ব্যক্তিকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আশঙ্কাজনক হওয়ায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হলে আজ রবিবার সকাল ৭টার সময় চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইজিবাইক চালক নবীরুল ইসলাম।

ঘটনার বিবরণ জেলার বিভিন্ন থানায় অবগত করা হলে ফুলবাড়ী বিরামপুর নবাবগঞ্জ ও ঘোড়াঘাট থানার যৌথ অভিযানে ঘোড়াঘাট উপজেলা থেকে ইজিবাইকসহ একজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামির নাম মোঃ আকাশ আহমেদ সে জয়পুরহাটের ডাবড়া হাইস্কুল এলাকার মনোয়ার হোসেন ও পালিত পিতা ফুলবাড়ী পৌর শহরের চকসাহাবাজপুরের মোঃ বাদশা মিয়ার ছেলে।

তাঁকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে গতকাল ১৮ জুলাই শনিবার উত্তর লক্ষ্মীপুর থেকে অজ্ঞাত পরিচয় একজন যুবক সঙ্গী লেবুমিয়াসহ ৩জন লক্ষ্মীপুর যাওয়ার কথা বলে ইজিবাইকে উঠেন এরপর পথেই অরক্ষীত রেল ক্রসিংয়ের কাছে গিয়ে ইজিবাইক ছিনিয়ে নিতে চালকের উপর আক্রমণ চালানো হয় ধস্তাধস্তির একপর্যায়ে চালককে ছুরিকাঘাত করে ইজিবাইকটি নিয়ে তাঁরা চলে যায়।

এ ঘটনায় ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শাহ্ জানান ইজিবাইকসহ ঘটনার সাথে জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে এবং অপর দুইজনকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে মামলার পর তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে,এবং লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে সুরতহাল শেষে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বোয়ালমারীতে জমকালো দুর্গোৎসবের প্রস্তুতি, বড়নগর সাহা বাড়িতে থাকছে বর্ণাঢ্য আয়োজন

error: Content is protected !!

দিনাজপুরের ফুলবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ইজিবাইক চালক নিহত, গ্রেফতার-১

আপডেট টাইম : ০৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
আসাদুর রহমান হাবিব, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :