ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

তিন বছর ধরে বর্ষায় চারা রোপণ-বিতরণ, এবারও ১ হাজার চারা দিলেন শাহিন গাজী

হাসান মামুনঃ

বর্ষা মৌসুম এলেই বৃক্ষরোপণ ও চারা বিতরণে উদ্যোগী হন সাইফুদ্দিন শাহিন গাজী। ব্যক্তিগত উদ্যোগে টানা তিন বছর ধরে পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পালন করে আসছেন তিনি। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও বাড়ির আঙিনায় ফলজ ও বনজ গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়েছে।

এ বছর শংকরপাশা ইউনিয়নের বাদখালী, বাদুরা ও বাইনখালীসহ বিভিন্ন এলাকায় মোট ১ হাজার চারা রোপণ ও বিতরণ করা হয়। এর মধ্যে রয়েছে জলপাই, আমড়া, আম, কাঁঠাল, পেয়ারা, নিম, মাল্টাসহ ১৩ প্রজাতির ফলজ ও বনজ গাছ। বাইনখালী ছালেহিয়া দাখিল মাদ্রাসা ও ৬২ নম্বর বাদখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এসব চারা রোপণ করা হয়।

কর্মসূচির উদ্যোক্তা সাইফুদ্দিন শাহিন গাজী মতিঝিল থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক। তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি মানুষের পুষ্টির চাহিদা পূরণ ও পাখিদের খাদ্যের জোগান নিশ্চিত করতে বেশি বেশি ফলজ ও বনজ গাছ লাগানো প্রয়োজন। শুধু গাছ লাগালেই হবে না, এর পরিচর্যা ও সংরক্ষণও করতে হবে। বৃক্ষরোপণ কর্মসূচিতে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দীর্ঘ লাইনে দাঁড়িয়েও ওএমএসের চাল ও আটা মিলছে না ফেনীতে

error: Content is protected !!

তিন বছর ধরে বর্ষায় চারা রোপণ-বিতরণ, এবারও ১ হাজার চারা দিলেন শাহিন গাজী

আপডেট টাইম : ০৯:০৯ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
হাসান মামুন, পিরোজপুর জেলা প্রতিনিধি :