ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে ১০টি ককটেল ও বিপুল পরিমাণ বারুদ উদ্ধার

আব্দুস সালাম তালুকদারঃ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর এলাকায় একটি আমবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ১০টি ককটেল এবং বিপুল পরিমাণ গান পাউডার ও বারুদ উদ্ধার করেছে র‌্যাব-৫। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চালানো এক বিশেষ অভিযানে এসব বিস্ফোরক নিষ্ক্রিয় ও উদ্ধার করা হয়। নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে দুর্বৃত্তরা এগুলো মজুত করেছিল বলে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

র‌্যাব-৫-এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের (সিপিসি-১) একটি চৌকস দল মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে মহারাজপুর ইউনিয়নের এসমা কলেজপাড়া এলাকার একটি আমবাগানে এই অভিযান চালায়। বাহিনীর কাছে খবর ছিল যে, ওই বাগানে বিপুল পরিমাণ বিস্ফোরক মজুত করা রয়েছে।

অভিযানে বোম্ব ডিজপোজাল ইউনিটের সহায়তায় আমবাগানের ভেতর তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১০টি তাজা ককটেল উদ্ধার করা হয়। এ ছাড়া ঘটনাস্থল থেকে ২ কেজি ৮০০ গ্রাম গান পাউডারসদৃশ গুঁড়া পদার্থ এবং ২ কেজি ১৫০ গ্রাম কালো বারুদসদৃশ পাউডার উদ্ধার করতে সক্ষম হন র‌্যাব সদস্যরা।

তাত্ক্ষণিকভাবে অভিযানস্থলে কাউকে খুঁজে না পাওয়ায় এ ঘটনায় এখন পর্যন্ত কোনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, এলাকায় কোনো বড় ধরনের নাশকতা ঘটানোর উদ্দেশ্যেই দুর্বৃত্তরা অত্যন্ত গোপনে এই আমবাগানে বিস্ফোরকগুলো জমিয়ে রেখেছিল।

পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার স্বার্থে উদ্ধার হওয়া ককটেল ও বিপুল পরিমাণ বারুদসদৃশ বিস্ফোরক আলামত চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব ও পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কানাডায় অভিবাসন জালিয়াতির অভিযোগে পাঁচ বাংলাদেশির বিরুদ্ধে মামলা, একজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

error: Content is protected !!

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে ১০টি ককটেল ও বিপুল পরিমাণ বারুদ উদ্ধার

আপডেট টাইম : ০৬:২০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
আব্দুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :