ঢাকা , রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ার সীমান্তে ১২লাখ টাকার মাদকসহ আটক ৩

ইসমাইল হােসেন বাবুঃ

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ১২ লক্ষাধিক টাকার মাদক ও নকল বিড়ি উদ্ধার হয়েছে। এ ঘটনায় আটক হয়েছে ৩ জন। আজ শনিবার (৪ অক্টোবর) সকাল ৮টার সময় বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে বিজিবি।

বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমানের নির্দেশনায় শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩ টায় কুষ্টিয়া ব্যাটালিয়ন অধীনস্থঠোটারপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫৪/৮- এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মুন্সিগঞ্জ নামক স্থানে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালায়।

এসময় রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত এলাকার হানিফ দফাদারের ছেলে রাজু আহমেদ (২৭) ও মৃত. ফরমান মণ্ডলের ছেলে জালাল মন্ডল (৫০) এবং একই ইউনিয়নের সীমান্ত সংলগ্ন মুন্সিগঞ্জ গ্রামের মৃত নিজাম আলীর ছেলে সুখচান আলী (৩৩) কে ভারতীয় ১৩ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক পাচারকাজে ব্যবহৃত মোটরসাইকেল ও মাদক ক্রয় বিক্রয়ের নগদ টাকা সহ আটক করা হয়।

অপরদিকে শুক্রবার রাত ৮টার সময় ভেড়ামারা বারমাইল হাইওয়ে সড়কে বিশেষ টহল দল অভিযান চালিয়ে ৯ হাজার ৪০ প্যাকেট অবৈধ নকল বিড়ি উদ্ধার করা হয়।পৃথক অভিযানে উদ্ধার হওয়া ভারতীয় মাদক ও চোরাই পণ্যের সিজার মূল্য ১২ লক্ষ ৩২ হাজার ২৯০ টাকা বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে।

মাদকসহ আটক আসামিদের বিরুদ্ধে মামলা দিয়ে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং মালিকবিহীন অবস্থায় উদ্ধার হওয়া চোরাচালানি পণ্য ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সিজার স্টোরে জমা করা হয়েছে।

বিজিবি জানায়, মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও চোরাকারবারি আটকসহ মাদক উদ্ধারে বিজিবি’র কার্যকর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

কুষ্টিয়ার সীমান্তে ১২লাখ টাকার মাদকসহ আটক ৩

আপডেট টাইম : ০৮:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
ইসমাইল হােসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার :