ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুমারখালীতে মক্তব থেকে ডেকে নিয়ে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ

ইসমাইল হোসেন বাবুঃ

কুষ্টিয়ার কুমারখালীতে এক মাদ্রাসাছাত্রের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার (১২ জুলাই) সকালে উপজেলার সদকি ইউনিয়নের বানিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত রিফাত প্রামাণিক (১৭) ওই এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি মাদ্রাসা থেকে এবার এসএসসি (সমমান) পরীক্ষা দিয়েছেন।

পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ছাত্রী সকালে বাড়ির পাশে একটি মসজিদের মক্তবে পড়তে গিয়েছিল। পড়া শেষে প্রবল বৃষ্টির কারণে সে মক্তবেই আটকে পড়ে। ওই ছাত্রীর সঙ্গে অভিযুক্ত রিফাতের বোন ও মক্তবে পড়ে। রিফাত প্রথমে মক্তব থেকে নিজের বোনকে বাড়িতে দিয়ে আসে। পরে সে আবারও মক্তবে ফিরে গিয়ে ওই ছাত্রীকে পাশের একটি জরাজীর্ণ ঘরে নিয়ে আটকে রেখে ধর্ষণ করে। এসময় ওই ছাত্রীর কান্নাকাটি শুনে স্থানীয় এক ব্যক্তি এগিয়ে এলে অভিযুক্ত রিফাত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে পরিবারের সদস্যরা ভুক্তভোগী ছাত্রীকে প্রথমে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন জানান, অভিযোগ পেয়েছি। মামলা প্রক্রিয়াধীন। খুব দ্রুতই আসামিকে গ্রেপ্তার করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যে ভেতরে-ভেতরে ‘লিবারেল বিপ্লব’

error: Content is protected !!

কুমারখালীতে মক্তব থেকে ডেকে নিয়ে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ

আপডেট টাইম : ০৩:৫২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
ইসমাইল হোসেন বাবু, সিনিয়ার রিপাের্টার :