ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

হরিপুরে জমি দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

জসীমউদ্দীন ইতিঃ

ঠাকুরগাঁওয়ের হরিপুরে গেদুড়া কিশমত গ্রামে জমি দখল করাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ এবং বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শান্তিশৃঙ্খলা রক্ষায় ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

.

শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে হরিপুর উপজেলার আটঘরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

.

হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া বলেন, আমগাঁও কিশমত গ্রামে বিবাদমান জমি দখলকে কেন্দ্র করে মাহাতাব ও আব্দুস সালাম পক্ষের মধ্যে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সংঘর্ষ বাধে। এতে দুপক্ষের কমপক্ষে ১০ থেকে ১২ জন আহত হন। আহতদের ঠাকুরগাঁও জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। সংঘর্ষ চলাকালে দুপক্ষের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সংবাদ পেয়ে হরিপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। সংবাদ পেয়ে অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে পাঠানো হয়।

.

হরিপুর উপজেলা নিবাহী অফিসার আরিফুজ্জামান বলেন, দুপক্ষের আক্রমণাত্মক অবস্থানে রয়েছে এবং চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় জানমালের ক্ষয়ক্ষতি আশঙ্কা রয়েছে। সে কারনে জানমাল রক্ষা ও শান্তিশৃঙ্খলা রক্ষার স্বার্থে গেদুড়া কিশমত এলাকা ও আটঘরিয়া বাজারে ১৪৪ ধারা জারি করা হয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে ২১শে পদকপ্রাপ্ত জিয়াউল হকের জীবন কাহিনী

error: Content is protected !!

হরিপুরে জমি দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

আপডেট টাইম : ০৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
জসীমউদ্দীন ইতি, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :