ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন (২য় পর্যায়) শীর্ষক প্রকল্পটি গ্রামীন সুবিধা বঞ্চিত নারীর দৈনন্দিন সমস্যা সমাধানে কাজ করছে।
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন জাতীয় মহিলা সংস্থা কর্তৃক বাস্তবায়নাধীন এ প্রকল্পের আওতায় (২২ জুন) মঙ্গলবার পাবনার চাটমোহরের দোলং কেন্দ্রে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এসময় চাটমোহর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক ফিরোজা পারভীন, চাটমোহর উপজেলা কার্যালয়ের আইসিটি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার আব্দুল্লাহ আল নোমান, তথ্য সেবা কর্মকর্তা রীতা খাতুন, তথ্য সেবা সহকারী শাম্মি আকতার প্রমূখ উপস্থিত ছিলেন।
উক্ত এলাকার ২৫ জন মহিলা এ উঠান বৈঠকে অংশ নেন।
প্রিন্ট

ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল 
শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, পাবনা প্রতিনিধিঃ 





















