ঢাকা , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নাগেশ্বরীতে স্ত্রীকে জবাই করে হত্যা করলো স্বামী

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার পৌরসভা এলাকায় এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই নারীর নাম লতা রানী (৪০)। এই ঘটনায় স্বামী সত্য চন্দ্র শীল (৪৫) জড়িত বলে জানিয়েছে পুলিশ। তিনি বর্তমানে পলাতক রয়েছেন।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপ কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ ও স্থানীয়রা বলছে, রোববার (২১ জানুয়ারি) ভোরে ওই গৃহবধূকে ঘুমন্ত অবস্থায় গলা কেটে হত্যা করা হয়েছে।
নাগেশ্বরী পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রতিবেশী শামসুল হক জানান, নিহত লতা রানী স্বামীর সাথে গতকাল একই ঘরে ছিলেন। রাত্রি ৩টার দিকে ওই কক্ষ থেকে অস্বাভাবিক আওয়াজ শুনে পাশের কক্ষে থাকা তার ছোট ছেলে সাগর (১৭) জেগে ওঠে আর দেখতে যায় কী হয়েছে। তারপর সাগর দেখতে পায় তার মায়ের গলাকাটা মরদেহ বিছানায় পড়ে আছে আর মরদেহের সাথে তার বাবা সত্য চন্দ্র শীল দাঁড়িয়ে আছেন। তখন বাবা-ছেলের বাগবিতণ্ডায় পরিবারের বাকি সদস্যরা জেগে ওঠে। তারপর জানাজানি হলে এলাকাবাসী ওই বাড়িতে ভিড় করে। সেই সুযোগে লতার স্বামী পালিয়ে যান।
তিনি আরও বলেন, প্রায় ১ বছর পূর্বে থেকে স্বামী-স্ত্রীর মধ্যে বিচিত্র বিষয়ে মতবিরোধ ছিল। এর মধ্যে নিহত লতা রানী স্বামীকে না জানিয়ে প্রায় ২ লাখ টাকা ঋণ করেন। সেই ঋণ পরিশোধের জন্য কিছু জমি বিক্রি করেছেন লতা রানী। এছাড়াও ঋণ পরিশোধে লতা রানী ঢাকায় গিয়ে কাজ করতে চাইলে সেখানে সম্মতি ছিল না স্বামীর। হঠাৎ করে এমন ঘটনায় হতভম্ব এলাকার সবাই।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপ কুমার সরকার জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। পাশাপাশি প্রয়োজনীয় সব আইনি পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলমান।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সব্যসাচী লেখক ড. শাহনাজ পারভীনের জন্মদিন আজ

error: Content is protected !!

নাগেশ্বরীতে স্ত্রীকে জবাই করে হত্যা করলো স্বামী

আপডেট টাইম : ০৪:৫০ অপরাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০২৪
জেলাল আহম্মদ রানা, নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি :