ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

এনডিসিকে চড়, যুবক আটক

বরিশাল জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ে ঢুকে এক কর্মকর্তাকে মারধরের অভিযোগে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বেলা ১টার দিকে এঘটনা ঘটেছে। এঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান জেলা প্রশাসক শহিদুল ইসলাম।

আটক যুবকের নাম মেহেদী হাসান অভি (২৮)। তিনি বাকেরগঞ্জ উপজেলার মজিবর রহমানের ছেলে বলে জানিয়েছে পুলিশ।

জেলা প্রশাসক শহিদুল ইসলাম জানান, এক যুবক অফিসে এসে এক কর্মকর্তাকে অকথ্য ভাষায় গালাগাল করে এবং হুমকি দেয়। সে সরকারি কাজে বাধা সৃষ্টি করে। ওই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে সরকারি কাজে বাধা, হুমকি এবং হামলার অভিযোগে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অভিযুক্ত মেহেদী হাসান অভি গণমাধ্যমকে জানান, প্রাকপ্রাথমিকে শিক্ষক নিয়োগে একটি পুনঃতদন্তের বিষয়ে খোঁজ নিতে বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে যান। এরপর সেখানের ২২২ নম্বর কক্ষে জেনারেল সার্টিফিকেট অফিসার অং মাচিং মারমার কাছে যান তিনি। ওই কক্ষে কথা বলার সময় বাগবিতণ্ডার একপর্যায়ে সেখানে থাকা নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) অংছিং মারমা তাকে (অভি) একটি চড় দেয়। তিনিও তাকে পাল্টা একটা চড় মারেন। এ সময় জেলা প্রশাসক কার্যালয়ের কর্মচারীরা তাকে ধরে একটি কক্ষে নিয়ে বেদম মারধর করে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

এ বিষয়ে এনডিসির বক্তব্য জানার চেষ্টা করা হলেও গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলতে রাজি হননি তিনি।

বরিশাল কোতয়ালি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আরিচুল হক জানান, ওই যুবক অবৈধভাবে জেলা প্রশাসক কার্যালয়ের সার্টিফিকেট শাখায় ঢুকে অনৈতিক কোনো কাজের জন্য চাপ সৃষ্টি করে। যেটা আইনবিরোধী। কর্তৃপক্ষ তাকে আটক করে পুলিশে দেয়। এ ঘটনায় লিখিত অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে আটক যুবক তাকে মারধরের অভিযোগ করেনি, জানান ওসি।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে ২১শে পদকপ্রাপ্ত জিয়াউল হকের জীবন কাহিনী

error: Content is protected !!

এনডিসিকে চড়, যুবক আটক

আপডেট টাইম : ০৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪
বরিশাল জেলা প্রতিনিধি :