ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বিয়ের দাবিতে শিক্ষকের বাড়িতে ভাবির অবস্থান

-স্কুলশিক্ষকের বাড়িতে নারীর অবস্থান।

শরীয়তপুরের ডামুড্যায় বিয়ের দাবিতে আক্তার হোসেন নামের এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুলশিক্ষকের বাড়িতে অবস্থান নিয়েছেন এক নারী (৩৪)। এ ঘটনার পর থেকে আক্তার হোসেন পলাতক।

রবিবার (৩ সেপ্টেম্বর) সকাল থেকে উপজেলার ধানকাঠি ইউনিয়নের চরপাতালিয়া এলাকার ৫৫ নম্বর বাহেরচর হাওলাদারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আক্তার হোসেনের বাড়িতে অবস্থান নেন ওই নারী।

জানা যায়, স্কুলশিক্ষক আক্তার হোসেন এবং ওই নারী সম্পর্কে দেবর-ভাবি। তাদের মধ্যে আট মাস ধরে পরকীয়ার সম্পর্ক চলে আসছে। পরে একাধিকবার তারা শারীরিক সম্পর্কে জড়ান। তবে বিয়েতে অস্বীকৃতি জানালে বাড়িতে এসে অবস্থান নেন ওই নারী।

ভুক্তভোগী নারীর ভাষ্যমতে, তার স্বামী প্রবাসে থাকেন। তার বাচ্চাদের পড়াশোনার অজুহাতে আক্তার প্রায়ই বাড়িতে যাতায়াত করতেন। একপর্যায়ে জোর করে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন আক্তার হোসেন। শারীরিক সম্পর্কের ওই ভিডিও ধারণা করে প্রায়ই তাকে ব্ল্যাকমেইল করে বাড়িতে নিয়ে যেতেন তিনি। একপর্যায়ে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ঢাকায় নিয়ে তার এক ভাইয়ের বাসায় ফেলে রেখে চলে যান আক্তার হোসেন। ঘটনা জানাজানি হলে ওই নারীর স্বামী তাকে ডিভোর্স লেটার পাঠান। এরপর থেকেই আক্তার হোসেন তাকে এড়িয়ে চলা শুরু করলে বাধ্য হয়ে তার বাড়িতে অবস্থান নেন ভুক্তভোগী নারী। তাকে বিয়ে না করলে আত্মহত্যার হুমকি দেন ওই নারী।

স্কুলশিক্ষক আক্তার হোসেনের মা ফাতেমা বেগম বলেন, ‘আমার ছেলে বাড়িতে নেই। কোথায় গেছে তাও জানি না। ওদের সম্পর্কে আমি কিছু শুনিনি। হঠাৎ করেই এ মেয়ে আমাদের বাড়িতে এসে অবস্থান নিয়েছে।’

বাহেরচর হাওলাদারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বশির আহমেদ বলেন, ‘আক্তার হোসেন বৃহস্পতিবার থেকে তিনদিনের ছুটি নিয়েছেন। এরপর আর স্কুলে আসেননি। পরে শিক্ষা অফিস থেকে জানতে পারি তিনি ১৫ দিনের ছুটি নিয়েছেন।’

ধানকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মাওলা রতন বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা সালিশ-বৈঠকে বসেছিলাম। তবে ছেলে বিয়েতে রাজি নয় বলে কোনো সমাধানে আসতে পারিনি।’

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে ২১শে পদকপ্রাপ্ত জিয়াউল হকের জীবন কাহিনী

error: Content is protected !!

বিয়ের দাবিতে শিক্ষকের বাড়িতে ভাবির অবস্থান

আপডেট টাইম : ০৬:৩১ অপরাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক :