ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বৃষ্টি উপেক্ষা করে শোক সভায় যোগদান

মানুষ পোড়ানোর রাজনীতি করে বিএনপি-জামায়াত-তথ্যমন্ত্রী হাছান মাহমুদ

বৈরি আবহাওয়া উপেক্ষা করে রাজশাহী বাঘার আড়ানিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবসহ পরিবারের সকল সদস্যদের স্বরণে আয়োজিত শোক সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তথ্য ও সম্প্রচার এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ।

সন্ধ্যা ৬টায় প্রধান অতিথির বক্তব্যকালে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘটিয়েছিল জিয়াউর রহমান আর খালেদা জিয়ার জ্ঞাতসারে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা ঘটিয়েছিল তারেক রহমান। আজকে বিএনপি মানুষ পোড়ানোর রাজনীতি করে।’

মন্ত্রী বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর স্ত্রী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবসহ পরিবারের ১৮ জন সদস্যকে হত্যা করা হয়েছিল। জাতির ইতিহাসে এত বেদনাবিধুর দিন আর কখনো আসেনি। জিয়া ঘটিয়েছিলেন ১৫ আগস্ট, আর তার ছেলে তারেক ঘটিয়েছে ২১ আগস্ট।

যারা ১৫ আগস্ট ও ২১ আগস্ট ঘটায়, মানুষ পোড়ায় ও পবিত্র কোরআন শরিফ পোড়ায়, যারা হত্যা-ষড়যন্ত্রের রাজনীতি করে, তাদের বর্জন ও প্রতিহত করতে হবে। রাজনৈতিক অভিলাষ চরিতার্থ করতে বা ক্ষমতায় যাওয়ার জন্য পৃথিবীর অন্য কোথাও জীবন্ত মানুষ পোড়ানো হয়নি, যা বিএনপি-জামায়াত বাংলাদেশে ঘটিয়েছে।

মন্ত্রী বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এই হত্যাকান্ডের সঙ্গে যুক্ত, হত্যার মাধ্যমে তিনি ক্ষমতা দখল করেন এবং খুনের মাধ্যমে ক্ষমতায় টিকে ছিলেন। সপরিবারে নির্মমভাবে হত্যা পর সব কিছুই থমকে গিয়েছিল। বাংলাদেশ পিছিয়ে পড়েছিল। তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবার দেশে এগিয়ে চলেছে। বাংলাদেশ বদলে গেছে। তবে বাংলাদেশের এই বদলে যাওয়া বিএনপি জামায়াতের পছন্দ না। তারা টেনে হেঁচড়ে আমাদের নামাতে চায়।’

বিএনপিকে উদ্দেশ্যে করে তিনি বলেন, বিদেশিরা তাদের তত্ত্বাবধায়ক সরকারের কথা গ্রহন করেনি। তাই তারা এখন বিদেশিদের কাছে যাওয়া কমিয়ে দিয়েছে। বিদেশিদের কাছে গিয়ে কোনো কাজ হবে না। আপনারা কথায় কথায় ভারতকে গালি দেবেন। তাহলে বিদেশিরা কেনো আপনাদের সমর্থন দেবে?

দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে মন্তব্য করে মন্ত্রী বলেন, ঘরে ঘরে বিদুৎ, কুপি বাতি চেরাগ বাতি কাকে বলে বর্তমান প্রজন্মের মানুষ তা জানেনা। ছেঁড়া কাপড়ে আল খালি পায়ে মানুষকে হাটতে দেখা যায়না। পল্লী কবি জসিম উদ্দীনের গ্রাম এখন আর খুজে পাওয়া যাবেনা। আবারো ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করার আহŸান জানিয়ে মন্ত্রী বলেন, শাহরিয়ার আলমকে নৌকা প্রতীক দিলে আবারো ভোট দিয়ে জয়যুক্ত করবেন।

শুক্রবার (২৫ আগষ্ট)আড়ানি মেনামহিনী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ শোক সভার আয়োজন করে বাঘা উপজেলা আওয়ামীলীগ ।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপির সভাপতিত্বে ও উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল ও ওয়াহিদ সাদিক কবীরের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক এমপি ও বাংলাদেশ আ’লীগের সদস্য বেগম আক্তার জাহান, আয়েন উদ্দীন এমপি(পবা-মোহনপুর), রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারা প্রমুখ সভায় বক্তব্য দেন। প্রধান বক্তা হিসেবে সভায় বক্তৃতা দেন,এ্যাড.আদিবা আনজুম মিতা এমপি, (সংরক্ষিত নারি আসন-৩৭)।

এছাড়া উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়মী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ আ’লীগের নেতাকর্মীরা সভায় যোগ দেন।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে ২১শে পদকপ্রাপ্ত জিয়াউল হকের জীবন কাহিনী

error: Content is protected !!

বৃষ্টি উপেক্ষা করে শোক সভায় যোগদান

মানুষ পোড়ানোর রাজনীতি করে বিএনপি-জামায়াত-তথ্যমন্ত্রী হাছান মাহমুদ

আপডেট টাইম : ০৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :