ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মাদক-চোরাচালান প্রতিরোধে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক অনুষ্ঠিত

কুড়িগ্রাম সীমান্তে গরু, মাদক-চোরাচালান প্রতিরোধ ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে ভূরুঙ্গামারী  উপজেলার ধলডাংগা সীমান্তের ধলডাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
পতাকা বৈঠকে বিজিবির ১৩ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে দেন কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক ও অধিনায়ক লে. কর্নেল মো. আব্দুল মোত্তাকিম। আর ভারতের পক্ষে ২২ সদস্যের নেতৃত্ব দেন ভারতের ১৪ বিএসএফ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত ব্যাটালিয়ন কমান্ডার শ্রী অরুণ কুমার।
এছাড়াও পতাকা বৈঠকে ভারপ্রাপ্ত অ্যাডজুডেন্ট সহকারী পরিচালক মো. ইউনুছ আলী ও উভয় দেশের কোম্পানি ও বিওপি কমান্ডার উপস্থিত ছিলেন।
পতাকা বৈঠকে সীমান্তে বিজিবি-বিএসএফের নজরদারি বৃদ্ধি করা, গরু ও মাদক চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ, বর্ডারগার্ড বাংলাদেশের জিরো টলারেন্স নীতির সমর্থনে মাদক পাচার বন্ধ করা এবং সমস্যা সমাধানে তথ্য আদান-প্রদান বিষয়ে ফলপ্রসূ আলোচনা করা হয়।
কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মো. আব্দুল মোত্তাকিম জানান, এটি বিএসএফের সঙ্গে সৌজন্যমূলক পতাকা বৈঠক হলেও কুড়িগ্রাম সীমান্ত এলাকার শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে গরু, মাদক চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকানোর বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে ২১শে পদকপ্রাপ্ত জিয়াউল হকের জীবন কাহিনী

error: Content is protected !!

মাদক-চোরাচালান প্রতিরোধে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩
আরিফুল ইসলাম জয়, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :