ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

আজ উদ্বোধন : হাওড়ে নান্দনিক বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ

হাওড়াঞ্চলের জেলা সুনামগঞ্জ। প্রতিনিয়তই আগাম বন্যাসহ নানা প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হতে হয় এই অঞ্চলের মানুষের। এ বিষয়টা চিন্তা করেই সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের ঈশাকপুর-শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ে ৩ তলাবিশিষ্ট বন্যা আশ্রয়কেন্দ্র তৈরি করেছে সরকার। আধুনিক মানের নান্দনিক এই বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ করায় পার্শ্ববর্তী এলাকার মানুষ বিভিন্ন দুর্যোগে যেমন নিরাপদ আশ্রয় পাবে, তেমনি শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা সারা বছর ক্লাস করতে পারবে। এতে তাদের শ্রেণিকক্ষ সমস্যারও সমাধান হবে। আজ শনিবার দৃষ্টিনন্দন এই বন্যা আশ্রয়কেন্দ্রটির শুভ উদ্বোধন করবেন পরিকল্পনামন্ত্রী আলহাজ এম এ মান্নান এমপি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, সরকার সারাদেশে বন্যাপ্রবণ ও নদী ভাঙন এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মাধ্যমে বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ করছে। তারই ধারাবাহিকতায় শান্তিগঞ্জের ঈশাকপুর-শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়েও ৩ কোটি ৪২ লাখ ৪০ হাজার ১০০ টাকা ব্যয়ে একটি ৩তলা বিশিষ্ট বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়েছে। এই বন্যা আশ্রয়কেন্দ্রে বিভিন্ন দুর্যোগে ওই এলাকার মানুষ নিরাপদে আশ্রয় নিতে পারবেন। পাশাপাশি এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সারা বছর ভবনে ক্লাস করতে পারবে। যা একসঙ্গে দুই কাজেই বড় ভূমিকা পালন করবে। গত বছরের বন্যায়ও এই ভবনে অনেক মানুষ আশ্রয় নিয়েছিলেন। বহুল প্রত্যাশিত এই বন্যা আশ্রয়কেন্দ্রটি আজ ২৫ মার্চ শনিবার উদ্বোধন করবেন এই এলাকার সংসদ সদস্য পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি।

স্থানীয়রা উচ্ছাস প্রকাশ করে জানান, ৩ তলা বিশিষ্ট এই দৃষ্টিনন্দন বন্যা আশ্রয়কেন্দ্রটি নির্মাণ হওয়ায় এলাকার মানুষ বিপদে যেমন আশ্রয় নিতে পারবে, তেমনি শিক্ষার্থীরা সুন্দর মনোরম পরিবেশে ক্লাস করতে পারবে। এই দৃষ্টিনন্দন ভবনটি হওয়ায় তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরিকল্পনামন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ ব্যাপারে শান্তিগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাদাৎ হোসেন ভূঁইয়া বলেন, আধুনিক মানের এই ৩ তলা ভবনটি হওয়ায় এখানে নানা দুর্যোগে এলাকার মানুষ নিরাপদ আশ্রয় নিতে পারবেন। পাশাপাশি শিক্ষার্থীরাও সারা বছর ক্লাসরুম হিসেবে আশ্রয়কেন্দ্রটি ব্যবহার করতে পারবে। আজ ভবনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

খাল পুনঃখননের মধ্য দিয়ে লালপুর-বাগাতিপাড়ায় উন্নয়নের নতুন যাত্রা শুরুঃ -প্রতিমন্ত্রী পুতুল

error: Content is protected !!

আজ উদ্বোধন : হাওড়ে নান্দনিক বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ

আপডেট টাইম : ০৯:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০২৩
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক :