ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মার্চের মধ্যে সেতুতে পরীক্ষামূলকভাবে ট্রেন চালানোর আশা

প্রথম পাথরবিহীন রেলপথ পদ্মা সেতুতে, কাজ শেষ ‘এক সপ্তাহের মধ্যে’

পাথরবিহীন রেলপথে ট্রেন চলাচলে ঝাঁকুনি হয় না; পদ্মা সেতুর জন্য ঝাঁকুনিবিহীন রেললাইন প্রয়োজন।

-১৩ দশমিক ৩ কিলোমিটার পাথরবিহীন রেলপথের অংশ।

পদ্মা সেতুতে দেশের প্রথম পাথরবিহীন রেলপথ নির্মাণের কাজ আগামী এক সপ্তাহের মধ্যে শেষ হবে বলে জানিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। ঠিকাদারি প্রতিষ্ঠান ‘রেললিংক’-এর প্রকল্প পরিদর্শন প্রকৌশলী সঞ্জয় চন্দ্র রায় জানান, এ ধরনের রেলপথ নির্মাণে খরচ বেশি হলেও এতে ট্রেন চলে দ্রুতগতিতে এবং ভ্রমণ হয় আরামদায়ক। রক্ষণাবেক্ষণেও কোনো ব্যয় নেই।

সেতুর দুই প্রান্তের ভায়াডাক্টসহ এ রেলপথের দৈর্ঘ্য মোট ১৩ দশমিক ৩ কিলোমিটার বলে জানান তিনি।

তিনি জানান, প্রকল্পটির অধীনে পদ্মা সেতুর অংশসহ ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৬৯ কিলোমিটার রেললাইন নির্মাণ করা হচ্ছে। তিনটি ভাগে এ নির্মাণকাজ চলছে।

এগুলো হলো ঢাকা থেকে মাওয়া, মাওয়া থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গা এবং ভাঙ্গা থেকে যশোর। মাওয়া থেকে ফরিদপুরের ভাঙ্গা অংশে রয়েছে পদ্মা সেতু।

প্রকৌশলী সঞ্জয় চন্দ্র আরও জানান, ৬ দশমিক ১৫ কিলোমিটার পদ্মা সেতুতে রেললাইন বসানোর কাজ প্রায় শেষ। এখন সেতুর মাঝ বরাবরে ৫০০ মিটার রেললাইন নির্মাণকাজ চলছে। সেতুর ৬ দশমিক ১৫ কিলোমিটার, সেতু থেকে জাজিরার পদ্মা স্টেশন পর্যন্ত ভায়াডাক্ট ৪ কিলোমিটার ও সেতু থেকে মাওয়া স্টেশন পর্যন্ত ৩ দশমিক ১৫ কিলোমিটার রেলপথ হচ্ছে পাথরবিহীন।

আগামী এক সপ্তাহের মধ্যে নির্মাণ কাজ শেষে পদ্মা সেতুতে পরীক্ষামূলকভাবে রেল চালানোর আশা করছেন বলে সঞ্জয় জানান।

সঞ্জয় চন্দ্র রায়ের ভাষ্য, “বাংলাদেশে প্রথম নতুন প্রযুক্তির পাথরবিহীন রেলপথ নির্মাণ হয়েছে পদ্মা সেতুতে। এ ধরনের রেলপথে ভ্রমণ হয় আরামদায়ক। সেতুতে যেন কোনো ঝাঁকুনি (জার্কিং) না হয়, তার জন্য পাথরবিহীন রেলপথ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।”

রেললিংকের এ প্রকল্পের পাথরবিহীন রেলপথের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী জহিরুল হক বলেন, সেতুর স্প্যানের ওপর লোহার খাঁচা বানানো হয়েছে। তার ওপর রেলট্র্যাক স্থাপন করা হয়েছে। প্রতিটি রেলট্র্যাকের দৈর্ঘ্য ২৫ মিটার। তাতে ৪২টি স্লিপার রয়েছে। রেলট্র্যাক ও স্লিপার কংক্রিট দিয়ে ঢালাই করে আটকে দেওয়া হয়েছে।

জহিরুল হক আরও বলেন, “এখনও বাংলাদেশে পাথরবিহীন রেলপথ নেই। এটা অত্যন্ত ব্যয়বহুল। তবে নির্মাণ করার সময় ব্যয় বেশি হলেও রক্ষণাবেক্ষণে কোনো ব্যয় নেই। এ রেল লাইনে কোনো ঝাঁকুনি হয় না। পদ্মা সেতুর জন্য ঝাঁকুনিবিহীন রেললাইন প্রয়োজন। তাই করা হয়েছে।”

এ রেলপথে দ্রুতগতির ট্রেন চালানো যাবে জানিয়ে এ প্রকৌশলী বলেন, “পৃথিবীর অন্যান্য দেশে পাথরবিহীন রেলপথ দিয়ে ঘণ্টায় ৩০০ থেকে ৪০০ কিলোমিটার গতিতে ট্রেন চলতে পারে। পদ্মা সেতুতে এর গতি নির্ধারণ করা হয়েছে ঘণ্টায় ১২০ কিলোমিটার। ১৩ দশমিক ৩ কিলোমিটার পাথরবিহীন রেলপথের মধ্যে সেতুতে ৫০০ মিটারের কাজ বাকি আছে। আগামী এক সপ্তাহের মধ্যে তা শেষ করা হবে।”

মার্চের মধ্যে সেতুতে পরীক্ষামূলকভাবে ট্রেন চালানোর আশা করছেন তিনি।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে ২১শে পদকপ্রাপ্ত জিয়াউল হকের জীবন কাহিনী

error: Content is protected !!

মার্চের মধ্যে সেতুতে পরীক্ষামূলকভাবে ট্রেন চালানোর আশা

প্রথম পাথরবিহীন রেলপথ পদ্মা সেতুতে, কাজ শেষ ‘এক সপ্তাহের মধ্যে’

আপডেট টাইম : ০৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১০ মার্চ ২০২৩
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক :