ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মেলান্দহে মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলায় আহত ৪

জামালপুরের মেলান্দহে মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলার ঘটনায়  ৪জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। ৬ মার্চ সোমবার সকালে মেলান্দহ উপজেলার কুলিয়া ইউনিয়েন সিড়িঘাট তেঘুরিয়া এই ঘটনা ঘটে। প্রতিপক্ষ আনসার সদস্য শামীমের গংদের মারধরের ঘটনায় মুক্তিযোদ্ধা পরিবারে ৪ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
আহতরা হলেন, ওই এলাকার মৃত বীর মুক্তিযোদ্ধা ইয়ার হোসেনের স্ত্রী ফিরোজা বেগম (৭০) ছেলে ফিরোজুল ইসলাম আলামিন (২৮) ছেলে বউ রুবিনা বেগম (২২) ও একরামুল (৫৫) তারা মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়,’মৃত বীর মুক্তিযোদ্ধার ভিটাবাড়ির জমি নিয়ে প্রতিপক্ষ মৃত আব্দুছ সামাদের ছেলে আনসার সদস্য শামীমের সঙ্গে দীর্ঘ দিন ধরে জমি দখলে চেস্টা করে এই সংক্রান্ত বিষয় নিয়ে  এঘটনা ঘটে।  আজ সোমবার সকালে এ নিয়ে সংঘর্ষ হয়।’
আহত ফিরোজা বেগম বলেন,’আমরা ২৪ বছর ধরে ওই জায়গায় বাড়ি করে আছি। বাড়ি করার পর থেকেই ওই বাড়ি ভিটা নিয়ে বিভিন্ন সময় ঝগড়া বিবাদ করে ওরা। এর আগেও কয়েকবার দখল করার চেষ্টা করেছে। আজ সকালে ঘর থেকে কোরআন শরীফ পড়ে বের হয়ে দেখি তারা আমাদের মারার পায়তারা করছে। তাঁর কিছুক্ষণ পরেই আমার ছেলে ও ছেলের বউকে  মারধর শুরু করে। পরে আমি ছাড়াতে গেলে আমাকেও মারধর করে।’
আহত ফিরোজুল ইসলাম বলেন,’আমাদের থাকার ঘর ঠিক করতে ছিলাম। আমার বউকে প্রথমে মারধর শুরু করে। পরে আমি এগিয়ে গেলে আমাকেও শামীম ও সাজু মারধর শুরু করে।
আমার মা ও মামা ছাড়াতে গেলে তাদেরকেও মারধর করে। শামীম আনসারের চাকরি করে।
তাঁরা জোর করে আমাদের বাড়ি ভিটা দখল করতেছে।’
এ বিষয়ে অভিযুক্ত আনসার সদস্য শামীম হোসেন জানান, আমি ছুটিতে বাড়িতে এসেছি। তাঁরা আজ ঘর তুলতেছিলো। আমি বলেছিলাম যে আমাদের একটা অনুষ্ঠান শেষে তাঁদের ঘর তুলতে। তারা যে ঘর তুলতেছিলো তাতে আমার ঘরের ভিতরে পানি চলে আসতো। তারা প্রথমেই আমার মেয়েকে আঘাত করে।’
এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন,’এ বিষয়টি মাত্রই শুনলাম, অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

খাল পুনঃখননের মধ্য দিয়ে লালপুর-বাগাতিপাড়ায় উন্নয়নের নতুন যাত্রা শুরুঃ -প্রতিমন্ত্রী পুতুল

error: Content is protected !!

মেলান্দহে মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলায় আহত ৪

আপডেট টাইম : ০৭:০৫ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩
আবু হানিফ, জামালপুর জেলা প্রতিনিধিঃ :