ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

শরীয়তপুরে শেখ হাসিনার নামে কৃষি বিশ্ববিদ্যালয়

-প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শরীয়তপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে একটি কৃষি বিশ্ববিদ্যালয় হচ্ছে। এটি হলে দেশে সরকারি কৃষি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়াবে নয়টি। অন্যদিকে, দেশে সরকারি বিশ্ববিদ্যালয় হবে ৫৪টি।

সোমবার (৯ জানুয়ারি) মন্ত্রিসভার বৈঠকে ‌‘শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয় আইন’-এর খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এই বৈঠক। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে সভার এই সিদ্ধান্ত জানান নবনিযুক্ত মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

মন্ত্রিপরিষদ সচিব হিসেবে এটিই মো. মাহবুব হোসেনের প্রথমবার মন্ত্রিসভার বৈঠকে অংশগ্রহণ করা। ৩ জানুয়ারি মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পান ও কাজে যোগ দেন তিনি।

তিনি আরো বলেন, অন্যান্য কৃষি বিশ্ববিদ্যালয় আইনের মতোই হবে শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয় আইন।

প্রসঙ্গত, বর্তমানে দেশে ৫৩টি সরকারি বিশ্ববিদ্যালয় ও ১০৮টি বেসরকারি বিশ্ববিদ্যালয় (কয়েকটির অনুমোদন হলেও এখনো চালু হয়নি) রয়েছে। সরকারের নীতি হলো প্রতিটি জেলায় অন্তত একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করা।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে ২১শে পদকপ্রাপ্ত জিয়াউল হকের জীবন কাহিনী

error: Content is protected !!

শরীয়তপুরে শেখ হাসিনার নামে কৃষি বিশ্ববিদ্যালয়

আপডেট টাইম : ০৮:২১ অপরাহ্ন, সোমবার, ৯ জানুয়ারী ২০২৩
শরীয়তপুর প্রতিনিধি :