ঢাকা , মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

হত্যা মামলার আসামির বিরুদ্ধে গৃহবধুকে শ্লীলতাহানির অভিযোগ

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুল ছাত্র শাহেদ হত্যা মামলার আসামি জসিম মোল্যার বিরুদ্ধে  হেলেনা বেগম নামের এক গৃহবধুকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে।

রোববার দুপুরে উপজেলার টগরবন্দ ইউনিয়নের রায়ের পানাইল গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই গৃহবধু জসিম মোল্যাসহ ৮ জনের বিরুদ্ধে আলফাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। হেলেনা বেগম রায়ের পানাইল গ্রামের মো. নুর ইসলাম শেখের স্ত্রী।

লিখিত অভিযোগ থেকে জানা যায়, হেলেনা বেগমের দেবরের ছেলে স্কুল ছাত্র শাহেদ শেখ প্রতিপক্ষের হামলায়  এ বছরের ৩১ জানুয়ারিতে নিহত হয়। ওই মামলার ৪ নং আসামি জসিম মোল্যাসহ ১০ জনকে আসামি করা হয়।

আসামিরা পলাতক থেকে জামিনে আসে এবং পূর্বের ন্যায় অত্যাচার শুরু করে। শনিবার দুপুরে হেলেনা বেগম নিজ বাড়ির সামনে রাস্তার উপর পাটখড়ি শুকানোর কাজে ব্যস্ত থাকার সময় জসীম মোল্যা পিছন থেকে শ্লীলতাহানি করে। এসময় অন্য অভিযুক্তরা লাঠিসোঁটা নিয়ে উপস্থিত হয়ে মারধর করে। হেলেনা বেগমের গলায় থাকা স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়।

সরেজমিন শনিবার রাতে জসিম শেখের সাথে কথা হলে তিনি এ ঘটনার সাথে জড়িত নয় বলে দাবী করেন। তিনি আরও বলেন তাদের নামে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে

আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওয়াহিদুজ্জামান জানান, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা করা হবে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রংপুরে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ জন গ্রেফতার, গাঁজা উদ্ধার

error: Content is protected !!

হত্যা মামলার আসামির বিরুদ্ধে গৃহবধুকে শ্লীলতাহানির অভিযোগ

আপডেট টাইম : ০৩:২৫ অপরাহ্ন, রবিবার, ৯ অক্টোবর ২০২২
মোঃ ইকবাল হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ :