ঢাকা , মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

গোদাগাড়ীতে এসিল্যান্ডের ভ্রাম্যমাণ আদালতঃ মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

এখলাস উদ্দীনঃ

রাজশাহীর গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে প্রশাসনের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক যুবককে কারাদণ্ড প্রদান করা হয়েছে। সোমবার (৪ মে, ২০২৬) উপজেলা প্রশাসনের এই তাৎক্ষণিক অভিযানে মাদকাসক্ত ওই যুবককে ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এলাকায় মাদক সেবন ও পরিবেশ বিনষ্টের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সোমবার গোদাগাড়ী থানা পুলিশের সহযোগিতায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন গোদাগাড়ী সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুল ইসলাম। ঘটনাস্থলে উপস্থিত হয়ে ম্যাজিস্ট্রেট মাদক সেবনের অভিযোগের সত্যতা পান এবং উপস্থিত সাক্ষীদের জবানবন্দি গ্রহণ করেন। অপরাধ স্বীকার ও পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় অভিযুক্ত যুবককে তাৎক্ষণিক ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত।

অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুল ইসলাম বলেন:”মাদকের মরণ নেশা সমাজ ও পরিবারকে ধ্বংস করছে। মাদক নির্মূলে আমাদের অবস্থান অত্যন্ত কঠোর। সামাজিক শান্তি বজায় রাখতে এবং মাদকের বিস্তার রোধে উপজেলা প্রশাসনের এই ধরণের ভ্রাম্যমাণ আদালত ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই।”

সাজা ঘোষণার সাথে সাথেই দণ্ডপ্রাপ্ত যুবককে পুলিশি হেফাজতে নেওয়া হয়। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।

উপজেলা প্রশাসনের এমন বলিষ্ঠ ও দ্রুত পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। তারা মনে করছেন, ভ্রাম্যমাণ আদালতের এমন নিয়মিত তৎপরতা মাদক নিয়ন্ত্রণ ও অপরাধ প্রবণতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রংপুরে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ জন গ্রেফতার, গাঁজা উদ্ধার

error: Content is protected !!

গোদাগাড়ীতে এসিল্যান্ডের ভ্রাম্যমাণ আদালতঃ মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

আপডেট টাইম : ৭ ঘন্টা আগে
এখলাস উদ্দীন, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি :