ঢাকা , মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

রাজনগরে উচ্ছেদ আতঙ্কে ২৫টিরও বেশি পরিবার, মাথাগুজার ঠাই নেই

আলীম আল মুনিমঃ

মৌলভীবাজারের রাজনগরের উত্তরভাগ ইউনিয়নের কালাইগুল ও মুটুকপুর গ্রামে ২৫-৩০টি পরিবারকে জোরপূর্বক উচ্ছেদের পায়তারা করছে উত্তরভাগ চাবাগান কর্তৃপক্ষ| ছয় দশক ধরে বসবাস করে আসা ওই বাড়িঘর থেকে উচ্ছদ হলে এক দিকে যেমন পরিবারগুলো মাথাগুজার ঠাই হারাবে তেমনি আশ্রয়হীন হয়ে পড়বে তারা| এতে ওই দুই গ্রামের মানুষদের মাঝে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে| বাগান কর্তৃপক্ষের সঙ্গে সংঘর্ষেরও আশঙ্কা করছেন অনেকেই| এব্যাপারে ভূক্তভোগীরা মৌলভীবাজার জজ আদালতে মামলা করেছেন| এদিকে বাগান কর্তৃপক্ষ কলছে, তাদের জমি অবৈধভাবে দখলে রেখেছেন কয়েকজন মানুষ| তারা বাগানের লোকজনের ওপর হামলাও করেছেন|

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নে উত্তরভাগ টিজি মৌজায় ‘উত্তরভাগ চা বাগান’ অবস্থিত| এ বাগানটি ১৯৯২ সালে ঢাকার পলিমান এগ্রো ইন্ডাষ্ট্রিজ লীজ নিয়ে চা উৎপাদন করে আসছে| বিলীন হয়ে যাওয়া বিমলানগর চা বাগানের মালিক সিদ্ধার্থ সাম ২০১৩ সালে উত্তরভাগ চা বাগানের বিপক্ষে উত্তরভাগ টিজি মৌজায় ৪৬ একর জমির উপর মামলা করেন|

গত বছরের ২৮ অক্টোবর ওই মামলায় তিনি হেরে যান| এতে ওই জমির মালিকানা দাবী করছে উত্তরভাগ চা বাগান কর্তৃপক্ষ| এদিকে কয়েক দশক ধরে ওই জমিতে ২৫-৩০টি পরিবার বসবাস করে আসছে| সেমিপাকা ঘর স্থাপনসহ বিভিন্ন গাছগাছালী লাগিয়েছেন| তাদের মাথাগুজার ঠাই নেই| কোন ধরনের নোটিশ বা কিছু না বলেওই তাদেরকে উচ্ছেদের পায়তারা করছে বাগান কর্তৃপক্ষ| এতে তাদের সমূহক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে|

ওই এলাকার শামিম মিয়া বলেন, পাকিস্থানের আগে থেকেই কয়েকদশক ধরে আমাদের পূবপূরুষসহ আমরা বসবাস করছি| এখানে আমাদের ঘরবাড়িসব| এখন হঠাৎ উত্তরভাগ বাগান কর্তৃপক্ষ আমাদেরকে উচ্ছেদের পায়তারা করতেছে| এতে আমাদের জীবন ও ঘরবাড়ি নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে| আমরা যে জায়গায় আছি সেটা আমাদেরকেই বুঝিয়ে দিতে হবে| আমাদের দাবী নিয়ে আমরা আদালতে মামলা করেছি| তিনি আরো বলেন, বাগান কর্তৃপক্ষ আমাদের ওপর হামলা ও মিথ্যা মামলা করছে| ফুলেছা বেগম বলেন, এখানে আমাদের ৬০ বছরেরও বেশি সময় ধরে বসবাস করে আসছি| আমাদের থাকার জায়গা নেই| আমরা ঘরবাড়ি বানিয়েছি| গাছগাছালি লাগিয়েছি| এখন আমরা কোথায় যাব| আমাদেরকে অযৌক্তিক ভাবে বাগানের লোকজন তাড়িয়ে দেয়ার পায়তারা করছে|

এব্যাপারে উত্তরভাগ চা বাগানের ম্যানেজার মো. লোকমান আহমদ চৌধুরী বলেন, বিমলানগর চা বাগানের ৪৬ একর জমি নিয়ে মালিক সিদ্ধার্থ সাম আমাদের বিপক্ষে মামলা করে হেরেছেন| তিনি আপিলও করেননি| এই জমির প্রায়সবটুকুই আমাদের অধিনে আছে| ৭/৮ একটর জমি আমরা এখনো পাইনি| ওই জমিতে বসবাসকারী অনেকেই  অচ্ছল| আমরা তাদেরকে বলেছি আমাদের জমি বুঝিয়ে দেয়ার জন্য| ওই এলাকার দুটি পরিবার তাদের দখলে থাকা জমি গত ২দিন আগে ছেড়ে দেন| আমরা বুঝিয়ে নিতে গেলেই কিছু উশৃংখল লোক আমাদের লোকজনদের ওপর হামলা করে| আমরা থানায় অভিযোগ দিয়েছি| এখানে কিছু ভূমিখেকো লোক সহজসরল মানুষদের সামনে নিয়ে এসে পিছনে কলকাটি নাড়ছে| বিষয়টি আমার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি|

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রংপুরে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ জন গ্রেফতার, গাঁজা উদ্ধার

error: Content is protected !!

রাজনগরে উচ্ছেদ আতঙ্কে ২৫টিরও বেশি পরিবার, মাথাগুজার ঠাই নেই

আপডেট টাইম : ৪ ঘন্টা আগে
আলীম আল মুনিম, রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি :