ঢাকা , মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

গ্রামীণ জনপদ উন্নত হলে দেশ উন্নত হবেঃ -সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল

আনিসুর রহমানঃ

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেছেন, খাল খননের মাধ্যমে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হয় এবং পানি সংকট দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গ্রামীণ জনপদের উন্নয়নই দেশের সার্বিক উন্নয়নের পূর্বশর্ত।
সোমবার (৪ মে) সকালে নাটোরের বাগাতিপাড়া উপজেলায় দুটি খাল খনন কাজের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সরকার এমন একটি স্বনির্ভর বাংলাদেশ গড়তে কাজ করছে, যেখানে কৃষি ও মৎস্য উৎপাদনে দেশ আত্মনির্ভরশীল হবে। এতে করে অন্য দেশের ওপর নির্ভরশীলতা কমে আসবে।

নারীদের কর্মসংস্থানের বিষয়ে গুরুত্বারোপ করে তিনি বলেন, সারা দেশে প্রায় লক্ষাধিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে, যার ৮০ শতাংশ নারীদের জন্য সংরক্ষিত থাকবে। লালপুর ও বাগাতিপাড়ায় নারীদের জন্য বিশেষ কর্মসংস্থানের ব্যবস্থাও নেওয়া হবে।

এছাড়া নির্বাচনী এলাকায় মিট প্রসেসিং জোন স্থাপনের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, উৎপাদিত মাংস সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের জন্য এ ধরনের জোন অত্যন্ত প্রয়োজন। একই সঙ্গে কোল্ড স্টোরেজের অভাবে ফসল নষ্ট হওয়া রোধে সমন্বিত উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, স্থানীয় জনগণের কর্মসংস্থান নিশ্চিত করতে এলাকাভিত্তিক উদ্যোগ নেওয়া হবে, যাতে বাইরের লোকজনের পরিবর্তে স্থানীয়রা অগ্রাধিকার পায়।

এ সময় উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রংপুরে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ জন গ্রেফতার, গাঁজা উদ্ধার

error: Content is protected !!

গ্রামীণ জনপদ উন্নত হলে দেশ উন্নত হবেঃ -সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল

আপডেট টাইম : ১০ ঘন্টা আগে
আনিসুর রহমান, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :