ঢাকা , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদযাপন উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিল শেডে আইনশৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা বিষয়ে নড়াইল পূজা উদযাপন কমিটির সদস্যদের সাথে পুলিশ সুপার এ মতবিনিময় সভা করে।

উক্ত সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার, মোসা: সাদিরা খাতুন ।

মতবিনিময়ের শুরুতে পুলিশ সুপার মহোদয় সকলকে শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং পূজা উদযাপন বিষয়ে পূর্বপ্রস্তুতি ও গৃহীত ব্যবস্থা সম্পর্কে সকলের মতামত শোনেন।

পুলিশ সুপার মোসা: সাদিরা খাতুন বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে নড়াইল জেলা পুলিশ সর্বদা আপনাদের পাশে রয়েছে এবং থাকবে। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভাতৃত্ববোধ বজায় রেখে সরকারি সকল নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন করতে এবং নড়াইল জেলা পুলিশের মেসেজ তৃণমূল পর্যায়ে সকলের নিকট পৌঁছে দিতে সকলকে আহবান জানান।

এ সময়ে তিনি পূজা মন্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের লক্ষ্যে পূজা উদযাপন কমিটির সদস্যদের পূজামন্ডপে সিসি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবক ও গার্ড নিয়োগ, কলাপসিবল গেটের ব্যবস্থা করা, সীমানা প্রাচীর তৈরী এবং পূজা মন্ডপে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পূজা মন্ডপে পালাক্রমে ডিউটির ব্যবস্থা করার জন্য অনুরোধ করেন।

এছাড়া কোথাও কোনো সমস্যা হলে দ্রুত সংশ্লিষ্ট ইউনিয়নের বিট অফিসার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ৯৯৯ অথবা পুলিশ সুপার মহোদয়কে অবহিত করার জন্য তিনি সকলকে পরামর্শ দেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ জনাব মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম এন্ড অপারেশন এস, এম, কামরুজ্জামান, পিপিএম, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অশোক কুমার কুন্ডূ, সহ-সভাপতি বাবুল সাহা, পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক, অসীম কুমার দাস,সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নিখিল কুমার সরকার, লোহাগড়া থানা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক পরীক্ষিত শিকদার, বিছালী ইউনিয়ন পরিষদের সভাপতি তপন কুমার বিশ্বাস, মলয় কুমার বিশ্বাস সহ নড়াইল জেলা পূজা উদযাপন কমিটির অন্যান্য সভাপতি সেক্রেটারি এবং সদস্যগণ সহ নড়াইল জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ ও অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

লালপুরে সড়ক দুর্ঘটনা ও বজ্রপাতে দুইজনের মৃত্যু

error: Content is protected !!

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২
খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, নড়াইল প্রতিনিধিঃ :