ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

লাশ নিতে এসআইয়ের ওপর হামলা, আহত ৪

ময়নাতদন্ত ছাড়া মরদেহ নিতে বাধা দেয়ায় মৃতের স্বজনদের হামলায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত এক এসআইসহ ৪ জন আহত হয়েছেন। রোববার বিকেলে জরুরি বিভাগে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, হাসপাতালের প্রিজন সেলের দায়িত্বে থাকা এসআই মো. নাজমুল, মেডিকেলের ব্রাদার শাহাদত হোসেন, ট্রলিম্যান মো. ইসাহাক ও মো. সবুজ। আহতদের মধ্যে এসআই নাজমুল ও ব্রাদার শাহাদতকে মেডিকেলে ভর্তি করা হয়েছে।

মেডিকেল কর্তৃপক্ষ জানায়, বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের কাংশি গ্রামের বাসিন্দা ও ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আবু আনছারের (৪৮) মাথায় গাছের ডাল পড়ে। আশঙ্কাজনক অবস্থায় তাকে মেডিকেলে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এরপর দ্রুত মরদেহ নিয়ে ওই স্থান ত্যাগ করতে চাইলে এসআই নাজমুল তাদেরকে জানান ময়নাতদন্ত ছাড়া মরদেহ নেয়া আইন পরিপন্থী। এ কথা শুনে ক্ষিপ্ত হয়ে ওঠেন আনছারের স্বজনরা। আনছারের স্বজন অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মো. হান্নান ও নিহতের স্ত্রী আছমা বেগমসহ ৭/৮ জন মরদেহ নেয়ার জন্য তার সঙ্গে বাগবিতণ্ডায় লিপ্ত হন। এক পর্যায়ে তারা এসআই নাজমুলের ওপর হামলা চালান। নাজমুলকে রক্ষা করতে গেলে অন্যদের ওপরও হামলা চালানো হয়।

জরুরি বিভাগের চিকিৎসক আমিরুল ইসলাম জাগো নিউজকে বলেন, দুর্ঘটনায় মৃত্যু হওয়ায় লাশের ময়নাতদন্তের প্রয়োজন হয়। এ বিষয়টি মৃতের স্বজনরা কোনোভাবেই বুঝতে চাচ্ছিল না। এক পর্যায়ে তারা হামলা চালালে এসআইসহ ৪ জন আহত হন।

কোতোয়ালি থানার পরিদর্শক মো. আসাদুজ্জামা জানান, ময়নাতদন্ত ছাড়া মরদেহ নেয়াকে কেন্দ্র করে হামলা চালানো হয়। পরবর্তীতে মানবিক দিক বিবেচনা করে পুলিশ কমিশনার মোশারেফ হোসেনের নির্দেশে মরদেহসহ হামলাকারীদের ছেড়ে দেয়া হয়।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

খাল পুনঃখননের মধ্য দিয়ে লালপুর-বাগাতিপাড়ায় উন্নয়নের নতুন যাত্রা শুরুঃ -প্রতিমন্ত্রী পুতুল

error: Content is protected !!

লাশ নিতে এসআইয়ের ওপর হামলা, আহত ৪

আপডেট টাইম : ০১:০২ অপরাহ্ন, সোমবার, ১১ ফেব্রুয়ারী ২০১৯
সময়ের প্রত্যাশা ডেস্ক : :