ঢাকা , শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

পৌরসভা নির্বাচন

কুষ্টিয়ার দৌলতপুরে দু’গ্রুপের সংঘর্ষে আহত ২৫

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট টাইম : ০৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ৮ জানুয়ারী ২০২১
  • ৩৭৫ বার পঠিত

-ছবিঃ প্রতীকী।

কুষ্টিয়ার মিরপুর পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুই কাউন্সিলর প্রার্থীর মধ্যে দফায় দফায় সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) রাত ও শুক্রবার (০৮ জানুয়ারি) সকালে দুই দফা সংঘর্ষে এ ঘটনা ঘটে।

আহতদের মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্র জানায়, মিরপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী রিপন আলীর সমর্থকরা বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে কুরিপোল এলাকায় প্রচারণায় বের হন। একই এলাকায় প্রচারণায় যান প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থী নজরুল মল্লিকের সমর্থকরা। প্রার্থী নজরুল মল্লিকের অভিযোগ প্রচারণার নামে আসলে রিপন আলীর সমর্থকরা ভোটারদের মধ্যে টাকা বিতরণ করছিলেন। তার সমর্থকরা এর প্রতিবাদ করলে, উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে দুইপক্ষ সংঘর্ষে হয়। একই জেরে শুক্রবার সকাল ৯টার দিকে দুই পক্ষের লোকজনের মধ্যে ফের সংঘর্ষ বাধে।

এতে উভয়পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হন। এর মধ্যে- ইমন (২১), শকিল (২৩), মিলন (৩০), আকমল (৬০), নজরুল ইসলাম মিয়া (৯০), রেজাউল করিম মিয়া (৫৫), আবু তালেব মিয়া (৪৫), গিয়াস উদ্দিন (৩০), তোফায়েল মিয়া (২৫), সুজন (১৮), নবীরুল মল্লিক (৪০), হারুন মল্লিক (৩৫), হোসেন শেখ (৪৫), সোয়াদ হোসেন (৫০), রকি (১৮) ও জমিদ উদ্দিনকে (৪৮) মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তবে প্রার্থী রিপন আলী ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগ অস্বীকার করেছেন।

এছাড়া সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি বলে জানা গেছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সেনবাগ ছাত্রদলে ছাত্রলীগ আতঙ্ক! গুরুত্বপূর্ণ পদে আসছেন ‘বিতর্কিত’ মুখ?

error: Content is protected !!

পৌরসভা নির্বাচন

কুষ্টিয়ার দৌলতপুরে দু’গ্রুপের সংঘর্ষে আহত ২৫

আপডেট টাইম : ০৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ৮ জানুয়ারী ২০২১
ডেস্ক রিপোর্টঃ :