ঢাকা , শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ফরিদপুরে সমকাল কার্যালয়ে চুরি

  • ফরিদপুর অফিসঃ
  • আপডেট টাইম : ০৬:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ জানুয়ারী ২০২১
  • ৪০৪ বার পঠিত

দৈনিক সমকাল এবং চ্যানেল টুয়েন্টি ফোর এর ফরিদপুর কার্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাতের কোন এক সময়ে বারান্দার গ্রিল ভেঙ্গে এ চুরির ঘটনা ঘটে।

এ ব্যাপারে শুক্রবার দুপুরে ফরিদপুর কোতয়ালী থানায় একটি মামলা করেছেন ওই দুটি সংবাদ মাধ্যমের প্রতিনিধি মো. হাসানউজ্জজামান। দৈনিক সমকাল এবং চ্যানেল টুয়েন্টি ফোর এর এ কার্যালয়টি ফরিদপুর শহরের আলীপুর মহল্লার শাপলা সড়কে অবস্থিত।

লিখিত অভিযোগে বলা হয়েছে, শুক্রবার বেলা ১১টার দিকে সমকাল কার্যালয়ে গিয়ে দেখা যায় বারান্দার গ্রিল ভেঙ্গে ভিতরে ঢুকে কক্ষের দরজার ছিটকানি কৌশলে খুলে কে বা কারা ঘরের মধ্যে ঢুকে সবগুলি কক্ষের আলমারি ও টেবিলের লকার ভেঙ্গে একটি অ্যাড্রয়েড ফোন (শাওমি এম আই), নগদ পাঁচ হাজার টাকা এবং একটি কম্পিউটারের ইউপিএস চুরি করে নিয়ে যায়।

হাসান-উজ্জজামান জানান, এটি দৈনিক সমকাল এবং চ্যানেল টুয়েন্টি ফোর এর ফরিদপুর নিজস্ব কার্যালয়। দ্বিতীয় তলা ভবনের নিচতলায় এ কার্যালয়টি অবস্থিত। তিনি আরও বলেন, গত ছয় বছর ধরে এ কার্যালয়টি ব্যবহার করছেন তারা। এর আগে এ কার্যালয়ে এ জাতীয় চুরির কোন ঘটনা ঘটেনি।

ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ চুরির ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করে গ্রেপ্তারের প্রচেষ্টা চলছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সেনবাগ ছাত্রদলে ছাত্রলীগ আতঙ্ক! গুরুত্বপূর্ণ পদে আসছেন ‘বিতর্কিত’ মুখ?

error: Content is protected !!

ফরিদপুরে সমকাল কার্যালয়ে চুরি

আপডেট টাইম : ০৬:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ জানুয়ারী ২০২১
ফরিদপুর অফিসঃ :