ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ধুনটে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

বগুড়ার ধুনট উপজেলায় নিখোঁজের ৭২ঘন্টা পর মোনছের আলী সরকার নামের ৭৫ বছর বয়সী এক বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ৮টায় ধুনট পৌরসভার অফিসার পাড়ায় খাদ্য গুদামের দক্ষিণ পাশের একটি পুকুরে তাঁর ভাসমান লাশ পাওয়া যায়। নিহত মোনছের আলী সরকার উপজেলার এলাঙ্গী ইউনিয়নের নলডাঙ্গা গ্রামের আব্দুল মালেক সরকারের ছেলে।
নিহত মোনছের আলীর মেয়ে মর্জিনা খাতুন বলেন, আমার বাবা বয়সের সাথে সাথে মানুসিক ভাবেও অসুস্থ্য। প্রায়ই তিনি বাড়ি থেকে বেড়িয়ে নিখোঁজ হয়ে যান। গত বুধবার সকাল ৮টায় তিনি বাড়ি থেকে বেড়িয়েছেন। এরপর থেকে তাঁর সন্ধান পাওয়া যায়নি।
স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, স্থানীয় লোকজন শনিবার সকাল ৮টার দিকে পুকুরে মৃতদেহ ভাসতে দেখে থানায় খবর দেন। পুকুরে পানিতে মৃতদেহের মুখ ও বুকের অংশ পানির নীচে এবং পিঠের অংশ পানির উপরে ছিলো। পুলিশ ঘটনাস্থল থেকে ১ঘন্টা পর লাশটি উদ্ধার করে। এরপর মোনছের আলীর স্বজনরা তাঁকে সনাক্ত করেন।
তবে বুধবার থেকে মোনছের আলী নিখোঁজ হলেও বিষয়টি পুলিশকে অবগত করেননি স্বজনরা। ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা বলেন, পুকুর থেকে মোনছের আলীর মৃতদেহ উদ্ধার করে সুরুতহাল রিপোর্ট তৈরি করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মৃতদেহ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় থানার একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে ২১শে পদকপ্রাপ্ত জিয়াউল হকের জীবন কাহিনী

error: Content is protected !!

ধুনটে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

আপডেট টাইম : ০৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ২ অক্টোবর ২০২১
মোঃ আবদুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ :