ঢাকা , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

পাবনার ফরিদপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১; আহত ৪

-ছবিঃ প্রতীকী।

জমি নিয়ে বিরোধের জেরে পাবনার ফরিদপুরে দুই পক্ষের সংঘর্ষে আজিজুল হক খোকন (৪৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো চারজন। শনিবার (১৯ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত খোকন উপজেলার পুঙ্গলী ইউনিয়নের বায়রাপাড়া গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে। আহতরা হলেন, আব্দুল আলীম (৪৬), টোকন হোসেন (৩০), আলম হোসেন (৩০) ও আলাল উদ্দিন (৩৩)। এদের মধ্যে আলীমকে গুরুতর আহত অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও আহতদের সাথে কথা বলে জানা গেছে, জমিজমা নিয়ে বায়রাপাড়া গ্রামের আজিজুল হক খোকনের সাথে তার চাচাতো ভাই আব্দুল আলীমের বিরোধ চলছিল। শনিবার বিকেলে জমির সীমানা নির্ধারণ নিয়ে আলীম ও খোকনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে খোকন ও আলীমসহ দুই পক্ষের ৫ জন আহত হয়। তাদের উদ্ধার করে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খোকনকে মৃত ঘোষণা করেন।

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাসুদ রানা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। হাতুরীর আঘাতে খোকনের মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সব্যসাচী লেখক ড. শাহনাজ পারভীনের জন্মদিন আজ

error: Content is protected !!

পাবনার ফরিদপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১; আহত ৪

আপডেট টাইম : ০৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০
শুভাশীষ ভট্টাচার্য্য তুষার,পাবনা প্রতিনিধিঃ :