ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

চরভদ্রাসনে ৬ কি.মি. খাল খনন কর্মসূচির উদ্বোধন সম্পন্ন

নদী ভরা মাছ আর গোলা ভরা ধানের আশা

মোঃ নুরুল ইসলাম:

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় রবিবার দুপুরে দুটি ইউনিয়নে ৬ কিলোমিটার খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

উপজেলার সদর ইউনিয়নের সবুল্ল্যা শিকদার ডাঙ্গী গ্রামের জাকেরের সুরা ব্রিজ থেকে সর্দার বাড়ী ব্রিজের পশ্চিম পাড় পর্যন্ত ৩ কিলোমিটার এবং গাজীরটেক ইউনিয়নের চরহাজীগঞ্জ বাজার থেকে তেইলী বাড়ী গ্রামের রোকনের বাড়ী পর্যন্ত আরও ৩ কিলোমিটার—মোট ৬ কিলোমিটার এলাকায় এই খাল খনন কার্যক্রম শুরু করা হয়। প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল। তিনি নিজ হাতে কোদাল দিয়ে মাটি কেটে এবং মোড়ক উন্মোচনের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া মমতাজ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোসাইন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস.এম. মেশকাতুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান মো. ইয়াকুব আলীসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, “এক সময় এই বাংলায় নদী ভরা মাছ আর গৃহস্থের ঘরে ঘরে গোলা ভরা ধান ছিল। কিন্তু ভারতের ফারাক্কা বাঁধের কারণে সেই নদীমাতৃক ঐতিহ্য অনেকটাই হারিয়ে গেছে। তাই দেশের সেই অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে সরকার সারা দেশে খাল খনন কর্মসূচি গ্রহণ করেছে।”

তিনি আরও বলেন, নদী ও খাল শুকিয়ে যাওয়ায় ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে, তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং কৃষি সেচে পানির সংকট দেখা দিচ্ছে। খাল খননের মাধ্যমে তাপমাত্রা নিয়ন্ত্রণ, কৃষিখাতের উন্নয়ন এবং জীববৈচিত্র্য সংরক্ষণ সম্ভব হবে।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, এই প্রকল্প বাস্তবায়ন হলে খালের দুই পাড়ে বৃক্ষরোপণ করা হবে, স্থানীয়ভাবে মাছের উৎপাদন বাড়বে এবং কৃষিতে সময়মতো পানির সরবরাহ নিশ্চিত হবে। এ কর্মসূচি সফল করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

লাশ নিয়ে ব্যবসা নয়: রাজশাহীতে চালু হচ্ছে সম্পূর্ণ ফ্রি অ্যাম্বুলেন্স সেবা

error: Content is protected !!

চরভদ্রাসনে ৬ কি.মি. খাল খনন কর্মসূচির উদ্বোধন সম্পন্ন

নদী ভরা মাছ আর গোলা ভরা ধানের আশা

আপডেট টাইম : ৬ ঘন্টা আগে
মোঃ নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার :