ঢাকা , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি কাটায় দুই ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা

হুমায়ুন কবির তুহিনঃ

ফরিদপুরের সদরপুরে বাণিজ্যিক উদ্দেশ্যে অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি খনন ও উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে মোট ১ লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৯ এপ্রিল) বিকেলে উপজেলার বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়ার নেতৃত্বে আনুমানিক বিকাল ৪টা থেকে এই বিশেষ অভিযান শুরু হয়। সদরপুর থানা পুলিশের একটি চৌকস দল অভিযানে সহযোগিতা করেন।

উপজেলার আকোটেরচর ইউনিয়নের শেখ সামাদের পুত্র আবুল কালাম আজাদ ও চরবিষ্ণুপুর ইউনিয়নের রায়ের ডাংগী গ্রামের শেখ কচিউদ্দিনের ছেলে লিটনকে হানিফের ডাংগী কোল এলাকা থেকে অভিযান করে ৫০ হাজার টাকা করে মোট ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালীন আবাদি জমি থেকে মাটি কাটার অপরাধে দুইজনকে আটক করে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী দণ্ড প্রদান করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া জানান, আবাদি জমি রক্ষা এবং জনস্বার্থ সংরক্ষণে প্রশাসনের এই অবস্থান জিরো টলারেন্স। তিনি বলেন: “বাণিজ্যিক উদ্দেশ্যে অবৈধভাবে মাটি উত্তোলন আবাদি জমির অপূরণীয় ক্ষতি করছে। কৃষি জমি রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

এলাকাবাসী প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং কৃষিজমি রক্ষায় নিয়মিত তদারকির দাবি তুলেছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সব্যসাচী লেখক ড. শাহনাজ পারভীনের জন্মদিন আজ

error: Content is protected !!

অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি কাটায় দুই ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা

আপডেট টাইম : ০১:৩৭ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
হুমায়ুন কবির তুহিন, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি :