ঢাকা , মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ক্ষেতলালে ধানখেত হতে যুবকের লাশ উদ্ধারঃ পরিবারের দাবি এটি হত্যাকান্ড।

জয়পুরহাটের ক্ষেতলালে ধানখেত হতে ৩২ বছর বয়সী এক যুবকের লাশ উদ্ধার করেছে ক্ষেতলাল থানা পুলিশ। উদ্ধারকৃত লাশের পরিচয় পাওয়া গেছে। সে উপজেলার তুলসীগঙ্গা ইউপির দাশড়া মসন্দাইল গ্রামের মুনছুর রহমানের ছেলে গোলাম মওলা ( ৩২)। পরিবারের দাবি এটি একটি হত্যাকান্ড।

জানা গেছে, শুক্রবার ( ২৭ আগস্ট) রাত ২ টায় ক্ষেতলাল উপজেলার পৌর সদরের মরাগাড়ি ও বাবরাব নামক দুই স্থানের মাঝামাঝি স্থানের একটি ধানখেতে ওই যুবক গোলাম মওলার লাশ পড়ে থাকতে দেখে তার পরিবার ও এলাকাবাসী ক্ষেতলাল থানা পুলিশকে ফোনে জানায়। পরে শুক্রবার ভোর ৩ টায় পুলিশ ঘটনাস্থল হতে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

গোলাম মাওলার বড় ভাই দেলোয়ার হোসেন বলেন, আমার ভাই খুব ভাল ও সৎ ছেলে। এটি কোন দূর্ঘটনা নয় এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। আমি এই হত্যাকান্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির চাই।

নিহতের বাবা ৭০ উর্দ্ধো মুনছুর রহমান কান্না জড়িত কন্ঠে জানান, আমার বাবাকে যারা হত্যা করল তাদের উপযুক্ত বিচার দেখে যেতে চাই।

ক্ষেতলাল বাইতুর রহমান আহলে হাদিস জামে মসজিদের ইমাম শাহাদাৎ হোসেন বলেন, গতকাল বৃহস্পতিবার রাতে ইশার নামাজ শেষে তার সাথে দেখা হয়েছিল এবং সকালে তার মৃত্যুর খবর পেলাম। এটি খুব কষ্টদায়ক। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

ঘটনাস্থল হতে নিহত যুবকের ব্যবহৃত বাইসাইকেল ও ব্যাগ হতে বিকাশের কাজে ব্যবহৃত ৩ টি টাচ মোবাইল ফোন, ১ টি ট্যাব এবং ম্যানিব্যাগসহ নগদ ৭০০ টাকা উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও এলাকাসীর ধারনা, বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে ঝিম ঝিম বৃষ্টির মধ্যে বাড়ীতে ফিরার পথে কেউ বা কাহারা তাকে পূর্বশত্রুতার জেরে হত্যা করেছে।

সে ক্ষেতলাল সরকারি এস এ কলেজ রোডে বিকাশ ও নগদের ব্যবসা করতেন। সে ৫ ভাই ও এক বোনের মধ্যে তৃতীয় এবং ব্যক্তিজীবনে অবিবাহিত ছিলেন।

ক্ষেতলাল থানা অফিসার ইনচার্জ ( তদন্ত) শাহ আলম ‍জানান, তাকে হত্যা করা হয়েছে এটি নিশ্চিত। তবে এখনও হত্যার আসল কারন জানা যায়নি। লাশ ময়না তদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি বলেও জানান।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রংপুরে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ জন গ্রেফতার, গাঁজা উদ্ধার

error: Content is protected !!

ক্ষেতলালে ধানখেত হতে যুবকের লাশ উদ্ধারঃ পরিবারের দাবি এটি হত্যাকান্ড।

আপডেট টাইম : ০৬:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১
মোঃ আব্দুস সালাম তালুকদার :