ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাব রক্ষক নাহিদা আক্তারের বিরুদ্ধে ঘুষ বানিজ্যের অভিযোগ

অপি মুন্সীঃ

মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী কাম হিসাব রক্ষক নাহিদা আক্তারের বিরুদ্ধে ঘুষ বানিজ্যসহ বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগ রয়েছে বলে বক্তব্য প্রদান করেছেন দুর্নীতি দমন কমিশন দুদক। দুদকের পাঁচ সদস্যের একটি টিম এ অভিযান পরিচলনা কালে এ বক্তব্য প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা দুদক কার্যালয়ের উপ-সহকারী পরিচালক শ্যামল চন্দ্র সেন ও উপ-সহকারী পরিচালক মো. সাইদুর রহমান অপুসহ পাঁচজন সদস্য। এদিকে হিসাব রক্ষক নাহিদা আক্তারের বিরুদ্ধে সকল ধরনের অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রতিবেদন উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাখিল করা হয়েছে বলে আজ সোমবার সকালে তথ্য নিশ্চিত করেছেন তদন্তকারী দুদক কর্মকর্তা মো. সাইদুর রহমান অপু। অপরদিকে অনিয়মকারী নাহিদা আক্তারের অপসারন দেখতে চায় স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা।

বীর মুক্তিযোদ্ধা আঃ আজিজ ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার বলেন, নাহিদা আক্তারের বহুতল ভবন দেখলেই মনে হয় তিনি ঘুষ বানিজ্যের সাথে জরিত রয়েছেন। তাই আমরা এই ঘুষখোরের অপসারন চাই। অভিযুক্ত নাহিদা আক্তার বলেন, আমি এ বিষয়ে কিছু জানিনা।

জেলা দুদক কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. সাইদুর রহমান অপু বলেন, আমাদের কর্তৃপক্ষের নির্দেশনায় কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী কাম হিসাব রক্ষক নাহিদা আক্তারের বিরুদ্ধে ঠিকাদারদের সাথে যোগসাজস ও পেনশন দাতাদের কাছ থেকে ঘুষ বানিজ্যসহ নানাবিদ অভিযোগের ভিত্তিকে অভিযান পরিচালনা করা হয়। তবে তার বিরুদ্ধে অভিযান শেষে তদন্ত প্রতিবেদন উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাখিল করা হয়েছে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে ২১শে পদকপ্রাপ্ত জিয়াউল হকের জীবন কাহিনী

error: Content is protected !!

কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাব রক্ষক নাহিদা আক্তারের বিরুদ্ধে ঘুষ বানিজ্যের অভিযোগ

আপডেট টাইম : ০৩:০৯ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫
অপি মুন্সী, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি :