ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ঠাকুরগাঁওয়ে আমের আগাম মুকুল: বাম্পার ফলনের স্বপ্নে বিভোর চাষিরা

জসীমউদ্দীন ইতিঃ

ঠাকুরগাঁওয়ে শীতের রেশ কাটতে না কাটতেই প্রকৃতিতে উঁকি দিচ্ছে আমের মুকুল। ঋতুরাজ বসন্তের আগমনী বার্তার আগেই জেলার বিভিন্ন স্থানে আমগাছে সোনালি মুকুলের সমারোহ দেখা দিয়েছে। আগাম এই মুকুল দেখে ভালো ফলনের আশায় বুক বাঁধছেন স্থানীয় বাগান মালিক ও চাষিরা।

সদর উপজেলাসহ রাণীশংকৈল, পীরগঞ্জ, বালিয়াডাঙ্গী ও হরিপুর উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, দেশি জাতের পাশাপাশি সূর্যপুরী ও আম্রপালি আমগাছগুলো এরই মধ্যে মুকুলে ভরে উঠেছে। হালকা শীত আর মিষ্টি রোদের অনুকূল আবহাওয়ার কারণে এবার নির্ধারিত সময়ের কিছুটা আগেই মুকুল আসতে শুরু করেছে। বালিয়াডাঙ্গী ও হরিপুরের বাগানগুলোতে এখন থেকেই মৌ মৌ ঘ্রাণ ছড়িয়ে পড়ছে।

স্থানীয় আমচাষিরা জানান, এখন পর্যন্ত আবহাওয়া আমের অনুকূলে রয়েছে। তবে হঠাৎ করে তাপমাত্রা কমে যাওয়া, ঘন কুয়াশা কিংবা কালবৈশাখী ঝড় নিয়ে কিছুটা উদ্বেগও রয়েছে তাদের মাঝে। তারা জানান, যদি বড় কোনো প্রাকৃতিক বিপর্যয় না ঘটে, তবে এবার জেলায় আমের বাম্পার ফলন হবে।

এই বিষয়ে ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাজেদুল ইসলাম বলেন, জেলায় এবার শীতের রেশ কাটতে না কাটতেই আগাম আমের মুকুল আসতে শুরু করেছে। মূলত অনুকূল আবহাওয়া এবং সঠিক পরিচর্যার কারণেই গাছগুলো মুকুলে ভরে উঠেছে। আমরা চাষিদের নিয়মিত পরামর্শ দিচ্ছি যাতে এই সময়ে কুয়াশা বা হপার পোকার আক্রমণে মুকুলের ক্ষতি না হয়। যদি বড় ধরনের কোনো প্রাকৃতিক বিপর্যয় না ঘটে, তবে এবার ঠাকুরগাঁওয়ে আমের বাম্পার ফলন হওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে।

তিনি আরও জানান, কৃষি কর্মকর্তারা প্রতিটি উপজেলায় মাঠ পর্যায়ে গিয়ে চাষিদের প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহযোগিতা দিয়ে যাচ্ছেন, যাতে মুকুল থেকে গুটি হওয়া পর্যন্ত কোনো সমস্যা না হয়।

শীত বিদায়ের আগেই আমের এই মুকুল ঠাকুরগাঁওয়ের চাষিদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। সঠিক সময়ে পরিচর্যা ও অনুকূল আবহাওয়া বজায় থাকলে এ বছর জেলায় আমের রেকর্ড পরিমাণ উৎপাদন হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

error: Content is protected !!

ঠাকুরগাঁওয়ে আমের আগাম মুকুল: বাম্পার ফলনের স্বপ্নে বিভোর চাষিরা

আপডেট টাইম : ০৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
জসীমউদ্দীন ইতি, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :