ঢাকা , সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার Logo বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী Logo আপনারা যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু স্বাধীনতাবিরোধীদের ভোট দেবেন না —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল Logo সীমানা নির্ধারণ নিয়ে আদমদীঘিতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা Logo গোমস্তাপুরে ভারতীয় নাগরিক রণজিৎ মন্ডলকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিজিবি Logo রাজবাড়ী-২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী সাইয়েদ জামিল Logo ভোলাহাটে রেশম চাষের ব্যাপক চাহিদা Logo মাদারীপুরে পরকীয়ার অভিযোগঃ ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী, অভিযুক্ত আটক
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কুষ্টিয়া সীমান্তে ভারতীয় চকলেট বাজি ও মদ উদ্ধার করল বিজিবি

ইসমাইল হােসেন বাবুঃ

সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে কুষ্টিয়া সীমান্তে পৃথক দুইটি স্থানে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় চকলেট বাজি ও মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (১ মার্চ) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।

বিজিবি সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার (১ মার্চ) ভোর ৬টা ৩০ মিনিটে ব্যাটালিয়নের অধীনস্থ কাজীপুর বিওপির একটি টহল দল দায়িত্বপূর্ণ এলাকার কাজীপুর বর্ডারপাড়া মাঠে অভিযান পরিচালনা করে।

এ সময় মালিকবিহীন অবস্থায় ৩৪ হাজার ৫৬০ পিস ভারতীয় চকলেট বাজি উদ্ধার করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ৮ লাখ ৬৪ হাজার টাকা।

এর আগে, শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১১টা ৩০ মিনিটে বিলগাথুয়া বিওপির টহল দল পূর্ব বিলগাথুয়া মাঠে আরেকটি অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৩০ বোতল ভারতীয় মদ জব্দ করে। উদ্ধারকৃত মদের আনুমানিক সিজার মূল্য ৪৫ হাজার টাকা।

উদ্ধার হওয়া চকলেট বাজি বিধি মোতাবেক কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। আর জব্দ করা মদ ধ্বংসের লক্ষ্যে ব্যাটালিয়ন সিজার স্টোরে সংরক্ষণ করা হয়েছে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক, বিস্ফোরক দ্রব্য ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণকে যেকোনো সন্দেহজনক কার্যক্রম সম্পর্কে নিকটস্থ বিজিবি ক্যাম্পে তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পাংশায় ফ্যামিলী কার্ডের তথ্য সংগ্রহের কার্যক্রম উদ্বোধন করলেন এমপি হারুন

error: Content is protected !!

কুষ্টিয়া সীমান্তে ভারতীয় চকলেট বাজি ও মদ উদ্ধার করল বিজিবি

আপডেট টাইম : ১২ ঘন্টা আগে
ইসমাইল হােসেন বাবু, সিনিয়র ষ্টাফ রিপাের্টার :