ঢাকা , সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার Logo বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী Logo আপনারা যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু স্বাধীনতাবিরোধীদের ভোট দেবেন না —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল Logo সীমানা নির্ধারণ নিয়ে আদমদীঘিতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা Logo গোমস্তাপুরে ভারতীয় নাগরিক রণজিৎ মন্ডলকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিজিবি Logo রাজবাড়ী-২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী সাইয়েদ জামিল Logo ভোলাহাটে রেশম চাষের ব্যাপক চাহিদা Logo মাদারীপুরে পরকীয়ার অভিযোগঃ ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী, অভিযুক্ত আটক
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নির্যাতন পেরিয়ে মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার — সাইজুদ্দিন আহমেদ

ডেস্ক রিপোর্ট:

নিজের জমি বিক্রি করেছেন, আটবার কারাবরণ করেছেন, তবুও মানুষের পাশে দাঁড়ানোর স্বপ্ন থেকে এক মুহূর্তের জন্যও সরে যাননি—তিনি সাইজুদ্দিন আহমেদ, কালিয়াকৈর উপজেলা পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক।

বিগত সাড়ে ১৭ বছর যেন তার জীবনের এক দীর্ঘ অন্ধকার অধ্যায়। নিজ বাড়িতে একাধিকবার পুলিশি হামলা ও ভাঙচুর, ব্যবসা-বাণিজ্য দখল, আর্থিকভাবে কোণঠাসা করা—একজন মানুষকে থামিয়ে দিতে যা যা দরকার, সবই যেন ঘটেছে তার জীবনে। মোট আটবার গ্রেফতার, একটি মামলায় টানা প্রায় ১৮ মাস নির্যাতন—তবুও তিনি ভেঙে পড়েননি, মাথা নত করেননি।

দমন-পীড়নের সময় তিনি ছিলেন রাজপথের সামনের কাতারে—অন্যায়ের বিরুদ্ধে এক আপসহীন কণ্ঠস্বর। অভিযোগ রয়েছে, রাজনৈতিক কর্মকাণ্ড ও জনগণের পক্ষে সোচ্চার থাকার কারণেই তাকে বারবার টার্গেট করা হয়েছে। নিজের সম্পদ বিক্রি করে পরিবার নিয়ে কাটিয়েছেন অনিশ্চয়তার দিন। কঠিন সময়ে পাশে ছিলেন শুধু বৃদ্ধ বাবা-মা ও সাধারণ মানুষের ভালোবাসা।

নির্যাতনের প্রতিটি দাগ আজও তার সংগ্রামের সাক্ষী। তবুও প্রতিহিংসা নয়—মানুষের সেবাই তার একমাত্র লক্ষ্য।

আগামী পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী হিসেবে জনগণের কাছে তার আবেগঘন আবেদন— “আমি কষ্ট দেখেছি, মানুষের কষ্ট বুঝি। ক্ষমতার জন্য নয়, মানুষের পাশে দাঁড়ানোর জন্য মেয়র হতে চাই। যতদিন বাঁচবো, জনগণের সেবক হয়ে থাকতে চাই।”

স্থানীয়দের মতে, দীর্ঘ দুঃসময় পেরিয়েও মানুষের পাশে থাকার এমন অঙ্গীকার সত্যিই বিরল। এখন দেখার বিষয়, কালিয়াকৈরের জনগণ তাদের এই সন্তানের পাশে কিভাবে দাঁড়ায়।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পাংশায় ফ্যামিলী কার্ডের তথ্য সংগ্রহের কার্যক্রম উদ্বোধন করলেন এমপি হারুন

error: Content is protected !!

নির্যাতন পেরিয়ে মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার — সাইজুদ্দিন আহমেদ

আপডেট টাইম : ২০ ঘন্টা আগে
ডেস্ক রিপোর্ট :